Sunday, September 6, 2026
26 C
Dhaka

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে বারবার স্মরণ করাতে হবে এবং একাত্তরের গৌরবময় ইতিহাস তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেই আদর্শে এগিয়ে যেতে হবে—এমন বক্তব্য দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬’ অনুষ্ঠানে অতিথিরা এই কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে দেশব্যাপী মার্চজুড়ে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য এই অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।

প্রথম আলো লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি শাহজাহান কামালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ বিন বেলায়েতের সঞ্চালনায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন।

লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান বলেন, “মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতা এনে দেয়নি; আমাদের আত্মপরিচয়, সাহস ও জাতিসত্তার দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। কিন্তু অনেক সময় রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন, তারা ইতিহাসকে নিজেদের সুবিধামতো উপস্থাপন করতে চান। ফলে রাষ্ট্র বদলের সঙ্গে সঙ্গে ইতিহাসের ব্যাখ্যাও বদলে যেতে পারে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিভ্রান্তিকর।”

কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তা ও আত্মমর্যাদার প্রতীক। এই চেতনা ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।”

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ৭৩ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাথমিক বাছাই শেষে পাঁচ শিক্ষার্থী বিজয়ী হন। বিজয়ীরা হলেন:
১. নাঈমুর রহমান আসাদ (মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়)
২. মো. আহনাফ তাজওয়ার (লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়)
৩. আশরাফ আলী নাহিদ (লক্ষ্মীপুর সরকারি কলেজ)
৪. হাসিবুর রহমান ইফাত (কামানখোলা অলিউল্লা মুসলিম পলিটেকনিক একাডেমি)
৫. মো. রাকিব হোসেন (লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়)

বিজয়ীদের হাতে উপহার হিসেবে মুক্তিযুদ্ধের গল্পের বই বিতরণ করা হয়। অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img