Thursday, March 26, 2026
29 C
Dhaka

ছয় রোজায় এক বছরের সওয়াবের সুযোগ

রমজান মাসের পর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে ইসলামে। এটি সুন্নত আমল হিসেবে বিবেচিত এবং এর মাধ্যমে অতিরিক্ত সওয়াব অর্জনের সুযোগ তৈরি হয়।

প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ উভয়ের জন্যই শাওয়ালের ছয় রোজা রাখা সুন্নত। অনেকেই এটি শুধুমাত্র নারীদের জন্য মনে করলেও তা সঠিক নয়। রাসুলুল্লাহ (সা.) নিজে এই রোজা রাখতেন এবং সাহাবিদেরও তা পালনের নির্দেশ দিতেন।

শাওয়াল মাসের যেকোনো দিনে এই ছয়টি রোজা রাখা যায়। তবে ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। ঈদের পর থেকে শুরু করে মাসের মধ্যে ছয়টি রোজা সম্পন্ন করলেই এর সওয়াব পাওয়া যায়। একটানা বা বিরতি দিয়ে—দুইভাবেই এই রোজা রাখা বৈধ।

ইমাম নববি (রহ.) বলেন, ‘আমাদের মাজহাবের আলেমদের বক্তব্য হলো, শাওয়ালের ছয় রোজা আদায় করা মুস্তাহাব।’

এই রোজার ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে রমজানের রোজা রাখার পর শাওয়ালের ছয়টি রোজা রাখল, যে যেন এক বছর রোজা রাখল।’ (মুসলিম : ১১৬৪)।

আবু আইয়ুব আল আনসারি (রা.) এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রমজানের রোজার বিনিময়ে ১০ মাস এবং শাওয়ালের রোজার বিনিময়ে দুই মাস—মোট এক বছরের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়।

আরেক হাদিসে এসেছে, ‘রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ছয় রোজা দুই মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা।’

শাওয়ালের রোজা রমজানের রোজা কবুল হওয়ার একটি লক্ষণ হিসেবেও বিবেচিত। নেক আমলের পর আরেকটি নেক আমলের তাওফিক পাওয়া আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্যতার ইঙ্গিত বহন করে।

আল্লাহ বলেন, ‘যারা হেদায়েতের পথ অবলম্বন করেছে, আল্লাহ তাদের হেদায়েতে উৎকর্ষ দিয়েছেন এবং তাদের দান করেছেন তাদের (প্রয়োজনীয়) তাকওয়া।’ (সুরা মুহাম্মাদ : ১৭)।

সুতরাং রমজানের রোজার পর শাওয়ালে রোজা রাখা ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন ও...

ডিটক্স ওয়াটার কি সত্যিই স্বাস্থ্যকর

সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে ডায়েটের পাশাপাশি ডিটক্স ওয়াটারের ব্যবহার...

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব পেয়েছিলাম: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ...

মেটার নতুন প্রোগ্রামে বদলাচ্ছে অনলাইন আয়ের ধারা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আয় ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রযুক্তি...

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

এয়ার ফ্রেশনার ছাড়াই ঘর রাখুন সতেজ

ছুটির সময় বাড়ি ফাঁকা থাকলে কয়েকদিন পর ফিরে এসে...

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

ঢাকার মিরপুর থানার একটি হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক...

স্বয়ংক্রিয় গবেষক তৈরিতে এগোচ্ছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই।...

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে চার সদস্যের পরিবার শেষ সমাপ্তি

চট্টগ্রাম নগরের হালিশহরে গত ২৩ ফেব্রুয়ারি হালিমা মঞ্জিল নামের...

স্বাধীনতা দিবসে কাট্টলীতে মানুষের ঢল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের কাট্টলীর অস্থায়ী স্মৃতিসৌধে...

মাদকবিরোধী ভিডিও বানানোয় হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে...

দৌলতদিয়া ট্র্যাজেডি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও প্রতিবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায়...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই শুভেচ্ছা জানায়। বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় পাকিস্তানের...

ডিটক্স ওয়াটার কি সত্যিই স্বাস্থ্যকর

সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে ডায়েটের পাশাপাশি ডিটক্স ওয়াটারের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই পুষ্টিবিদদের পরামর্শে এই পানীয় গ্রহণ করছেন, তবে এর কার্যকারিতা নিয়ে...

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব পেয়েছিলাম: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, দায়িত্বে থাকা অবস্থায় একটি প্রভাবশালী মহল থেকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায়...

মেটার নতুন প্রোগ্রামে বদলাচ্ছে অনলাইন আয়ের ধারা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আয় ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুকে রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশের মাধ্যমে এখন কনটেন্ট নির্মাতারা মাসে সর্বোচ্চ ৩...
spot_img