Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, তদন্তে চার সদস্যের কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় চট্টলা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার ঘটনার চার ঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা রেলস্টেশন থেকে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি গেটসংলগ্ন এলাকায় ট্রেনটিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডে ট্রেনটির একটি পাওয়ার কার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে যাওয়া পাওয়ার কারটি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। ক্ষতিগ্রস্ত দুটি বগি আলাদা করে চট্টগ্রামের রেলওয়ে মেরামত কারখানায় পাঠানো হয়েছে। বাকি অক্ষত বগিগুলো নিয়েই ট্রেনটি পরে ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যা নগরের ফৌজদারহাট রেলস্টেশন থেকে ধারণ করা। ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ফৌজদারহাট স্টেশন অতিক্রম করার সময় বগির একাংশে আগুন জ্বলতে দেখা যায়। প্ল্যাটফর্মে থাকা চারজনের মধ্যে দুজন আগুন দেখতে পেয়ে চিৎকার করে ট্রেনের যাত্রীদের সতর্ক করার চেষ্টা করেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, আগুন লাগার পর ট্রেনটির অক্ষত বগিগুলো প্রথমে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে নেওয়া হয়। পরে চট্টগ্রাম থেকে দুটি বগি এনে সেগুলোর সঙ্গে যুক্ত করা হয় এবং এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বগি দুটি মেরামতের জন্য চট্টগ্রামের রেলওয়ে কারখানায় পাঠানো হয়েছে।

এ ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্রেনে আগুন লাগার ঘটনায় কিছু সময়ের জন্য অন্যান্য ট্রেন চলাচলেও প্রভাব পড়ে। দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসকে ফৌজদারহাট স্টেশনে প্রায় ৩৫ মিনিট এবং ভাটিয়ারি স্টেশনে ৮ মিনিট আটকে রাখা হয়। একই সঙ্গে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটিও অন্তত ১০ মিনিট বিলম্বে চলাচল করে।

ফৌজদারহাট স্টেশনে অপেক্ষমাণ পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী জমির উদ্দিন জানান, তিনি এক স্বজনকে নিয়ে সিলেট যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাঁদের ট্রেনটি ফৌজদারহাট স্টেশনে থামিয়ে রাখা হয়, কারণ দুর্ঘটনাকবলিত ট্রেনটি তখনো লাইন ছাড়েনি।

ফৌজদারহাট স্টেশনের স্টেশন মাস্টার নিতীশ চাকমা বলেন, ‘সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এরপর পাহাড়িকা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটিও তাঁরা ছেড়েছেন।’

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ট্রেনে আগুন লাগলেও কোনো যাত্রী বা তাঁদের মালামালের ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...
spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...
spot_img