Wednesday, September 16, 2026
30 C
Dhaka

নাফ নদীতে মাছ ধরা বন্ধ, টেকনাফের জেলে পল্লিতে অনিশ্চয়তার ছায়া

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী জেলে পরিবারগুলোর জীবনে। শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় আরাকান আর্মির অপহরণ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত দেড় শতাধিক বাংলাদেশি জেলে এখনো মিয়ানমারে আটকে আছেন। এতে প্রায় ৩০ হাজার জেলে পরিবার জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। অনেক পরিবারের মতো এবারের ঈদও কেটেছে স্বজনহারা অপেক্ষা ও কান্নায়।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া জেলেপল্লিতে গিয়ে দেখা যায় ভিন্ন এক চিত্র। বেড়িবাঁধের পশ্চিম পাশে ছোট ছোট টিনের ঘরগুলোর অনেকগুলোর চাল নষ্ট হয়ে গেছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে কোথাও কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিছু ঘরে টিনের বেড়া নেই, সেখানে বাঁশের চাঁটাই বা পলিথিন ব্যবহার করা হয়েছে। ঘরের সামনে শিশু কোলে বসে আছেন কয়েকজন নারী, কারও চোখে অপেক্ষার ছাপ, কেউ ভাঙা বেড়ার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন।

এই পল্লির অন্তত ৫০ জন জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের পরিবারগুলো ঈদের দিনেও স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি।

১৭ মার্চ সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলে রবি আলম। তাঁর স্ত্রী সাবেকুন্নাহার ছোট দুই সন্তান নিয়ে স্বামী ছাড়া এই প্রথম ঈদ কাটিয়েছেন। তিনি জানেন না স্বামী আদৌ বেঁচে আছেন কি না। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল এই পরিবারে ঈদে নতুন কাপড় কিংবা ভালো খাবারের আয়োজনও হয়নি। তিনি বলেন, ‘আমাদের আবার ঈদ। স্বামীর আয়ে সংসার চলে। তিনি বেঁচে আছেন কি না, তা–ও জানতে পারছি না। যোগাযোগেরও কোনো সুযোগ নেই। ঈদে কোনো রান্না হয়নি। বাচ্চাদের কাপড় দিইনি।’

১৭ মার্চ সকালে নাফ নদীর শাহপরীর দ্বীপের বদরমোকাম চ্যানেল এলাকা থেকে সাতজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাঁদের মধ্যে রয়েছেন রবি আলম, আবুল কালাম, মো. ছাদেক, আবদুল শুক্কুর, মঞ্জুর আলম, মো. রাসেল ও মো. শরিফ। তাঁদের পরিবারের সদস্যরা এখনো প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।

এর এক মাস আগে একই পাড়ার আরও পাঁচ জেলে—শাহ আলম, মোহাম্মদ ইউনুস, আবুল হোসাইন, আব্দু সাহেদ ও মোহাম্মদ আব্বাসকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাঁদেরও কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, এবারের ঈদে অধিকাংশ জেলে পরিবারের ঘরে সেমাই রান্না হয়নি, নতুন কাপড়ও পরতে দেখা যায়নি কাউকে।

শাহ আলমের বিয়ে হয়েছে মাত্র দুই বছর আগে। নতুন সংসারের অনেক কিছুই এখনো গুছিয়ে উঠতে পারেননি তাঁরা। এর মধ্যেই দেড় মাস ধরে স্বামীর খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী নূর কলিমা। তিনি বলেন, ‘স্বামী বেঁচে আছেন কি না, সেটাও জানি না। প্রতিটা দিন কাটছে দুশ্চিন্তায়, রাতে ঘুম হয় না।’

জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, গত দেড় বছরে আরাকান আর্মি ৫০টির বেশি মাছ ধরার নৌকাসহ চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে। বিজিবির উদ্যোগে কয়েক দফায় আড়াই শতাধিক জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনো প্রায় দেড় শতাধিক জেলে রাখাইনের বিভিন্ন স্থানে আটক রয়েছেন। তাঁর সঙ্গে ১৩০টি জেলে পরিবারের যোগাযোগ রয়েছে এবং তাঁদের অধিকাংশের ঘরেই এবারের ঈদ হয়নি।

শাহপরীর দ্বীপের পূর্ব পাশে নাফ নদীর ওপারেই মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ। এপার থেকে ওপারের অনেক এলাকা খালি চোখেই দেখা যায়। কয়েক বছর ধরে ওপার থেকে ধোঁয়া ওঠা, গুলি ও বোমার শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যুদ্ধের প্রভাব পড়েছে এপারের জনজীবনেও। জেলেরা যেমন অপহরণের শিকার হচ্ছেন, তেমনি সীমান্তে পেতে রাখা স্থলমাইনে আহত হওয়ার ঘটনাও ঘটছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, আরাকান আর্মির ভয়ে এখন নাফ নদীতে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না জেলেরা। ফলে নদীতে মাছ ধরার নৌকা প্রায় নেই বললেই চলে। নৌকাগুলো জালিয়াপাড়া ও শাহপরীর দ্বীপের বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম বলেন, নাফ নদীতে নামলেই আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যায় বা গুলি চালায়। এ কারণে জেলেরা নদীতে যেতে ভয় পাচ্ছেন। একই সঙ্গে আগের মতো মাছও ধরা পড়ছে না।

শাহপরীর দ্বীপের প্রায় ৮০ শতাংশ মানুষই মৎস্যজীবী। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত এবং আরাকান আর্মির দখলদারিত্বের কারণে অন্তত ৩০ হাজার জেলে এখন ঠিকমতো মাছ ধরতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম কক্সবাজারের সভাপতি আবদুস শুক্কুর বলেন, কয়েক মাস ধরে নাফ নদীর সীমান্ত এলাকায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। ওপার থেকে ছোড়া গুলি, মর্টারশেল ও ড্রোন এসে এপারের বসতবাড়িতেও পড়ছে। এতে হতাহত হওয়ার ঘটনাও ঘটছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে জেলেদের জীবন ও জীবিকা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, ঈদের কয়েক দিন আগে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলেও মানুষের মনে আতঙ্ক কাটেনি। সীমান্ত এলাকায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ চান স্থানীয় বাসিন্দারা।

বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, জলসীমা অতিক্রমের অভিযোগ তুলে বিভিন্ন সময়ে আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। তাঁদের ফেরত আনতে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে কয়েক দফায় দুই শতাধিক জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, অপহৃত জেলেদের ফেরত আনার জন্য বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img