Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

আড়াই ঘণ্টার অভিযানে পুনরায় গ্রেপ্তার ডাকাতি মামলার দণ্ডিত ব্যক্তি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলী হোসেন। তিনি উপজেলার মেঘারগাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। একটি ডাকাতি মামলায় আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আলী হোসেনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানা–পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মেঘারগাঁও বাজার এলাকা থেকে তাঁকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়ার জন্য পুলিশ রওনা হলে পথে একদল লোক পুলিশের পথরোধ করে। একপর্যায়ে তাঁদের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আশপাশের এলাকায় অভিযান শুরু করেন। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে আলী হোসেনকে আবার গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে সাজাপ্রাপ্ত হিসেবে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...

মেসিকে সামনে রেখেই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের আনন্দ ধরে রাখা যেমন গৌরবের, তেমনি সেই...

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে বড় জয় নরওয়ের

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে...

অফসাইড নাটক পেরিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন মেসি

ম্যাচের শুরু থেকেই নাটকীয়তায় ভরা লড়াই দেখেছে দর্শকরা। আর্জেন্টিনা...
spot_img

আরও পড়ুন

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম মৌলভীবাজার সফর বলে জানা গেছে। সফর ঘিরে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। কোনো খেলোয়াড়ের চোট বা অনুশীলনজনিত সমস্যা নয়, বরং হোটেল এলাকার আশপাশে কুমিরের উপস্থিতি...
spot_img