Thursday, March 26, 2026
30 C
Dhaka

দ্বিতীয়বার দায়িত্ব নিলেন কুয়েটের নতুন উপাচার্য

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দুই বছরের ব্যবধানে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি কুয়েটের উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক মুহাম্মদ মাছুদ সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, কুয়েটকে একটি আধুনিক, দক্ষ ও বিশ্বমানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। উপস্থিত ব্যক্তিরা নবনিযুক্ত উপাচার্যকে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস দেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে অধ্যাপক মুহাম্মদ মাছুদকে কুয়েটের উপাচার্য করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৪ এপ্রিল তাঁর পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় এবং তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর আবারও তাঁকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

অধ্যাপক মাছুদ কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, সিআরটিএসের চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গবেষণাকর্ম দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নাল ও আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর দেড় শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক বই ও বুক চ্যাপ্টারও রচনা করেছেন।

অধ্যাপক মাছুদ ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) খুলনা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় অ্যাট এল পাসো থেকে পোস্টডক্টরাল গবেষণাও সম্পন্ন করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাসের ধাক্কায় নিহত ২, চালক পলাতক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।...

সিন্ডিকেটের চাপের অভিযোগ, দেশ ছাড়লেন ব্যবসায়ী

ফেসবুক অ্যাকাউন্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে...

প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের...

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি...

মহান স্বাধীনতা দিবস আজ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধা ও...

২০১৩ সালের হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির মো. সোহেল রানাকে...

রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বীর...

চকরিয়ায় বকেয়া টাকা চাওয়ায় দোকানির ওপর হামলা

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে...

কোলন ক্যানসার শনাক্তে করণীয়

কলোরেক্টাল ক্যানসার, যা কোলন বা মলদ্বারের ক্যানসার নামেও পরিচিত,...

সুগন্ধা সৈকতে আবার বসানো দোকান উচ্ছেদ প্রশাসনের

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখল করে বসানো ১১৩টি...

দশমাইলে সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ স্থানীয়দের

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে...

রাতভর ক্রেতাদের ভিড়ে মুখর থাকে বগুড়ার সাতমাথা

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা...

নদী ও সাগরের মিলনে রুহিতায় অনন্য প্রাকৃতিক দৃশ্য

বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত রুহিতা সৈকত গোধূলিবেলায় ধরা...

ইসলামে সম্মান রক্ষার নির্দেশনা

মানুষের সঙ্গে আচরণে সম্মান বজায় রাখা ইসলামের অন্যতম মৌলিক...
spot_img

আরও পড়ুন

বাসের ধাক্কায় নিহত ২, চালক পলাতক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া...

সিন্ডিকেটের চাপের অভিযোগ, দেশ ছাড়লেন ব্যবসায়ী

ফেসবুক অ্যাকাউন্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি প্রকাশ করে দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবিতে তাকে কয়েকজন সহযোগীর সঙ্গে দেখা যায়। ফেসবুক পোস্টে এনামুল হাসান...

প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই দৃশ্য...

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মার্চ সকালে রাষ্ট্রীয়...
spot_img