Friday, June 5, 2026
29.2 C
Dhaka

দশমাইলে সংঘর্ষের পর মহাসড়ক অবরোধ স্থানীয়দের

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত মোস্তফা কামাল উপজেলার দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। ঘটনার পর রাত প্রায় ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জে যাচ্ছিল একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস। তেরমাইল এলাকায় একই দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে দ্রুত পাশ কাটিয়ে যায় মাইক্রোবাসটি। এতে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়। পরে অটোরিকশার চালক সফিকুল ইসলাম মুঠোফোনে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানিয়ে মাইক্রোবাসটি আটকে রাখার কথা বলেন।

এরপর মোস্তফা কামালসহ কয়েকজন দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বরযাত্রীর মাইক্রোবাসসহ গাড়িবহরটি থামিয়ে দেন। এ সময় মাইক্রোবাস থেকে বরযাত্রীরা নেমে আসেন এবং দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে মোস্তফা কামাল মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, মোস্তফা কামালকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং রাত ১০টার দিকে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, ‘গা‌ড়ি সাইড দেওয়া‌কে কেন্দ্র ক‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে হাতাহা‌তি হ‌য়ে‌ছে এবং একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। বিষয়‌টি জান‌তে পে‌রে ঘটনাস্থ‌লে আস‌ছি। স্থানীয় লোকজন রাত ১০টার দিকে সড়ক থেকে সরে গেছেন। উভয় প‌ক্ষের সঙ্গে আলোচনা চল‌ছে। পরে আইনি পদ‌ক্ষেপ নেওয়া হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img