Thursday, September 17, 2026
27 C
Dhaka

৮০০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি সংঘর্ষের সংকেত

মহাকাশের বহু দূরবর্তী অঞ্চল থেকে আসা শক্তিশালী একধরনের রেডিও সংকেত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা, যা ‘মেগা-লেজার’ বা হাইড্রক্সিল মেগামেজার হিসেবে পরিচিত। গবেষকদের মতে, প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত দুটি গ্যালাক্সির সংঘর্ষের ফলে এই সংকেত তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার মিরক্যাট রেডিও টেলিস্কোপ, যেখানে ৬৪টি অ্যান্টেনা রয়েছে, সেই শক্তিশালী যন্ত্রের মাধ্যমে এই সংকেত শনাক্ত করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে দূরবর্তী মেগা-লেজার সংকেতগুলোর একটি।

মেগা-লেজার মূলত মহাকাশে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বিশাল শক্তির লেজার সদৃশ রেডিও তরঙ্গ। গ্যাসসমৃদ্ধ দুটি বিশাল গ্যালাক্সি সংঘর্ষে লিপ্ত হলে সেখানে থাকা হাইড্রক্সিল অণুগুলোর পারস্পরিক ধাক্কা থেকে তীব্র রেডিও তরঙ্গ নির্গত হয়। সাধারণ লেজার দৃশ্যমান আলো তৈরি করলেও এই ধরনের মেগা-লেজার তৈরি করে শক্তিশালী রেডিও সংকেত।

সংকেতটির উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে হ্যাটলাস জে১৪২৯৩৫.৩-০০২৮৩৬ নামের একটি গ্যালাক্সি সিস্টেম। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমরা বর্তমানে যে সংকেতটি পর্যবেক্ষণ করছি, তা আসলে প্রায় ৮০২ কোটি বছর আগের ঘটনা, যখন মহাবিশ্বের বয়স বর্তমানের তুলনায় অনেক কম ছিল।

এই দূরত্ব থেকে সংকেত ধরা পড়া সাধারণত সম্ভব নয়। তবে আলবার্ট আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী গ্র্যাভিটেশনাল লেন্সিং নামের এক মহাজাগতিক ঘটনার কারণে এটি দৃশ্যমান হয়েছে। পৃথিবী ও উৎস গ্যালাক্সির মাঝখানে থাকা একটি বিশাল গ্যালাক্সির মাধ্যাকর্ষণ শক্তি স্থান-কালকে বাঁকিয়ে সংকেতকে বাড়িয়ে দিয়েছে, যা প্রায় ১০ গুণ উজ্জ্বল হয়ে আমাদের কাছে পৌঁছেছে।

গবেষক থাটো মানামেলা বলেন, ‘এটি সত্যিই অসাধারণ। আমরা মহাবিশ্বের অর্ধেকটা পথ পেরিয়ে আসা একটি রেডিও লেজার দেখতে পাচ্ছি। সংকেতটিতে চারটি আলাদা অংশ রয়েছে, যার অর্থ এটি ওই গ্যালাক্সি সিস্টেমের বিভিন্ন অঞ্চল থেকে আসছে। এই আবিষ্কারের মাধ্যমে মহাবিশ্বের আদি সময়কার গ্যালাক্সিগুলোর বিবর্তন এবং তাদের সংঘর্ষের ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img