Saturday, August 1, 2026
28 C
Dhaka
No menu items!

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

মেসেজিং অ্যাপের সীমা ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যমে পরিণত হয়েছে। শুধু মেসেজ নয়, ছবি, ভিডিও, স্ট্যাটাস ও ভয়েস নোটের মাধ্যমে ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগে এর ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।

তবে ব্যবহার বাড়ার সঙ্গে একটি বড় সমস্যা সামনে আসে, তা হলো কলের সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ। রাস্তায় গাড়ির আওয়াজ, বাতাসের শব্দ কিংবা আশপাশের মানুষের কথাবার্তা অনেক সময় অডিও বা ভিডিও কলকে ব্যাহত করে। এতে গুরুত্বপূর্ণ কথোপকথনও অস্পষ্ট হয়ে যায়।

এই সমস্যার সমাধানে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। জানা গেছে, সংস্থাটি অডিও ও ভিডিও কলের জন্য নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি চালুর প্রস্তুতি নিচ্ছে।

নতুন এই সুবিধা চালু হলে কল চলাকালীন স্বয়ংক্রিয়ভাবে একটি ফিল্টার কাজ করবে, যা আশপাশের অবাঞ্ছিত শব্দ শনাক্ত করে তা কমিয়ে দেবে বা মিউট করবে। ফলে ব্যবহারকারীরা ব্যস্ত পরিবেশেও পরিষ্কারভাবে কথা বলতে পারবেন।

এতে কম নেটওয়ার্কের মধ্যেও কলের মান উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে। নয়েজ কমে গেলে শব্দ পরিষ্কারভাবে শোনা যায়, যা যোগাযোগকে আরও কার্যকর করে তুলবে।

আইফোনে আগে থেকেই ভয়েস আইসোলেশন সুবিধা থাকলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। তাই এই ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

নতুন ফিচার নিয়ে গোপনীয়তার বিষয়েও ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন আগের মতোই বজায় থাকবে এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না।

ফিচারটি কবে সবার জন্য উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়, তবে শিগগিরই বিটা ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে। এরপর ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে এই সুবিধা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img