Wednesday, June 17, 2026
32 C
Dhaka

এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত দেখাল টেকনো

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও পণ্যের সমন্বিত প্রদর্শনী করেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অব ইন্টেলিজেন্স” প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে একটি পূর্ণাঙ্গ এআই ইকোসিস্টেম তুলে ধরা হয়।

প্রদর্শনীতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং বিভিন্ন স্মার্ট অ্যাকসেসরিজের সমন্বয়ে টেকনো তাদের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে। বিশেষভাবে উপস্থাপন করা হয় Tecno Camon 50 Series এবং Tecno Pova 8 Series স্মার্টফোন।

ক্যামন ৫০ সিরিজে এআইনির্ভর ইমেজিং প্রযুক্তি ও দৈনন্দিন ব্যবহারের পারফরম্যান্সে গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত ক্যামেরা সিস্টেম, এআই টুলকিট এবং এলা অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ছবি তোলা, কনটেন্ট তৈরি ও বিভিন্ন কাজ আরও সহজ করার সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে পারফরম্যান্সনির্ভর পোভা ৮ সিরিজে গেমিং ও বিনোদনের অভিজ্ঞতা উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এই সিরিজের Tecno Pova Curve 2 5G ডিভাইসে বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

স্মার্টফোনের পাশাপাশি টেকনো তাদের এআইওটি ইকোসিস্টেমের বিভিন্ন ডিভাইসও প্রদর্শন করে। এর মধ্যে রয়েছে Tecno Megabook ল্যাপটপ, Tecno Megapad ট্যাবলেট, Tecno True 2 ও Tecno FreeHear 2 ইয়ারফোন, Tecno Watch GT 1S এবং এআই গ্লাসেস। এসব ডিভাইস ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একসঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে সক্ষম।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল টেকনোর মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স কিংবা গেমিং অ্যাকসেসরিজ ম্যাগনেটিকভাবে যুক্ত করা যাবে।

প্রতিষ্ঠানটির মতে, ভবিষ্যতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী স্মার্টফোন সহজে কাস্টমাইজ ও আপগ্রেড করার সুযোগ তৈরি করবে এই প্রযুক্তি।

বাংলাদেশের বাজারেও ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভজি উন্মুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ক্যামন ৫০ আলট্রা ফাইভজি শিগগিরই বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...
spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...
spot_img