ঈদের আয়োজনে মিষ্টান্নের তালিকায় সেমাই একটি অপরিহার্য পদ। স্বাদে ভিন্নতা আনতে ঘরেই তৈরি করা যেতে পারে নবাবি সেমাই, যা অল্প সময়ে প্রস্তুত করা সম্ভব এবং অতিথিদের জন্য আকর্ষণীয় পরিবেশনা তৈরি করে।
এই পদ তৈরির জন্য লাচ্ছা সেমাই, দুধ, গুঁড়া দুধ, ঘি, কনডেনসড মিল্ক, চিনি, বিভিন্ন বাদাম, কিশমিশ, মাওয়া ও জাফরান প্রয়োজন হয়।
প্রথমে সেমাই ঘি দিয়ে ভেজে নিতে হয় এবং গুঁড়া দুধ মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হয়। এরপর আলাদা করে রাখা হয়। অন্যদিকে দুধ জ্বাল দিয়ে ঘন করে ক্ষীর তৈরি করা হয়।
এরপর স্তর তৈরি করে পরিবেশনের প্রস্তুতি নেওয়া হয়। একটি পাত্রে প্রথমে সেমাই, তারপর ক্ষীর এবং কনডেনসড মিল্ক দিয়ে একাধিক স্তর তৈরি করা হয়।
সবশেষে বাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করলে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যায় এই সুস্বাদু খাবার।
সিএ/এমআর


