Saturday, March 21, 2026
22 C
Dhaka

মানুষের চোখে রঙ দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা

সৌন্দর্য যেমন অনেকাংশে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, রঙের অনুভূতিও কি তেমন? যুক্তরাষ্ট্রের লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির এক নতুন গবেষণা বলছে, বিষয়টি মোটেও তা নয়। রঙের মৌলিক বৈশিষ্ট্য মানুষের মস্তিষ্কে সহজাতভাবে নির্ধারিত—এটি সংস্কৃতি বা অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয়।

২০১৫ সালে একটি পোশাকের রঙ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক কিংবা বিভিন্ন ভাষায় রঙের ভিন্ন নামকরণ আমাদের বিভ্রান্ত করতে পারে। তবে গবেষকদের মতে, মানুষের রঙ বোঝার ভিত্তি একটি নির্দিষ্ট জৈবিক ও জ্যামিতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে।

এই গবেষণার ভিত্তি গড়ে উঠেছে বিখ্যাত পদার্থবিজ্ঞানী আরউইন শ্রোডিঞ্জারের তত্ত্বের ওপর। কোয়ান্টাম মেকানিকসে তাঁর অবদানের পাশাপাশি রঙের উপলব্ধি নিয়েও তিনি কাজ করেছিলেন। তবে তাঁর তত্ত্বে কিছু গাণিতিক অস্পষ্টতা ছিল, যা এতদিন পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি।

নতুন গবেষণায় বিজ্ঞানীরা রঙকে একটি ত্রিমাত্রিক জ্যামিতিক কাঠামো হিসেবে ব্যাখ্যা করেছেন—যেখানে হিউ, স্যাচুরেশন ও লাইটনেস একসঙ্গে কাজ করে। মানুষের চোখের তিন ধরনের কোষ ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো গ্রহণ করে, আর সেই সংকেতের সমন্বয়েই মস্তিষ্কে তৈরি হয় রঙের এই “কালার স্পেস”।

উনিশ শতকের গণিতবিদ বার্নহার্ড রিম্যান এবং বিজ্ঞানী হারমান ফন হেলমহোল্টজের ধারণার ওপর ভিত্তি করে শ্রোডিঞ্জার রঙের জ্যামিতিক মডেল তৈরি করেছিলেন। তবে তিনি “নিউট্রাল অ্যাক্সিস”—অর্থাৎ সাদা-কালো রেখার গাণিতিক সংজ্ঞা স্পষ্টভাবে দিতে পারেননি।

লস অ্যালামসের গবেষকেরা সেই সমস্যার সমাধানে “জিওডেসিক পাথ” বা বাঁকানো পথে ক্ষুদ্রতম দূরত্বের ধারণা ব্যবহার করেছেন। এর ফলে রঙের তাত্ত্বিক মডেল ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে যে পার্থক্য ছিল, তা দূর হয়েছে।

গবেষণার প্রধান লেখক রোকসানা বুজাক জানান, রঙের বৈশিষ্ট্য আসলে বাইরের কোনো প্রভাব থেকে তৈরি নয়; বরং এটি নিজস্ব মেট্রিক বা পরিমাপের সহজাত গুণ। মানুষের মস্তিষ্ক রঙের পার্থক্য নির্ণয়ে একটি নন-রিম্যানিয়ান জ্যামিতি অনুসরণ করে।

এই আবিষ্কার রঙবিজ্ঞানকে নতুন মাত্রা দিয়েছে। এর মাধ্যমে কম্পিউটার গ্রাফিকস, ডিজিটাল ইমেজিং এবং ভিজ্যুয়াল প্রযুক্তিতে আরও নির্ভুলতা আনা সম্ভব হতে পারে। গবেষণাটি ‘কম্পিউটার গ্রাফিকস ফোরাম’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা,...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও...

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের...

মাকড়সার জালের অনন্য গঠন নিয়ে গবেষণা

অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির নেট-কাস্টিং মাকড়সা এমন এক ধরনের...

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার...

ঈদের আনন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মাদারীপুরের শিবচর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানের এক যাত্রী স্কুলছাত্রের...

নফল নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা

ঈদ মুসলমানদের আনন্দের উৎসব। এ দিনে প্রথম কাজ হলো...

শোলাকিয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের...

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে...

ঈদের দিনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো

ঈদ মুসলমানদের জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক বিশেষ...

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ।...
spot_img

আরও পড়ুন

সভ্যতার সংলাপে ইসলামের ভূমিকা

‘সভ্যতার সংলাপ’ বা ডায়ালগ অব সিভিলাইজেশন এমন একটি ধারণা, যেখানে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতির মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে। ইসলামি...

বৃষ্টিভেজা ঈদেও থাকুন নিশ্চিন্ত

ঈদের দিনটা যদি হয় মেঘলা আর হঠাৎ বৃষ্টিভেজা, তবুও ঘোরাঘুরি বা আত্মীয়দের বাসায় যাওয়া থেমে থাকে না। একটু বাড়তি প্রস্তুতি থাকলে এই দিনটিও হয়ে...

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ইতিহাসবিদদের মতে, ১৬৬৫ সালে মোগল আমলে এখানে বসতি গড়া এক সৈনিক...

মাকড়সার জালের অনন্য গঠন নিয়ে গবেষণা

অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির নেট-কাস্টিং মাকড়সা এমন এক ধরনের শিকারি জাল তৈরি করে, যা সাধারণ মাকড়সার জালের তুলনায় অনেক বেশি প্রসারণশীল এবং টেকসই। এই...
spot_img