Wednesday, September 2, 2026
28 C
Dhaka

ইতিহাস থেকে আধুনিকতায় আগ্রাবাদের যাত্রা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা আগ্রাবাদ আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ইতিহাসবিদদের মতে, ১৬৬৫ সালে মোগল আমলে এখানে বসতি গড়া এক সৈনিক তার জন্মস্থান আগ্রার নাম অনুসারে এই এলাকার নামকরণ করেন আগ্রাবাদ।

দেশভাগের আগে এটি ছিল একটি সাধারণ গ্রামাঞ্চল। তবে পাকিস্তান আমলে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এলাকাটি দ্রুত আধুনিক রূপ নিতে শুরু করে। স্বাধীনতার পর এ উন্নয়ন আরও ত্বরান্বিত হয় এবং বর্তমানে এটি চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

১৯৫০-এর দশক থেকে শুরু হওয়া উন্নয়ন ১৯৮০-এর দশকে গতি পায়। বর্তমানে এখানে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অফিস গড়ে উঠেছে। প্রতিদিন হাজারো মানুষের কর্মজীবন এই এলাকাকে ঘিরেই আবর্তিত হচ্ছে।

আগ্রাবাদের ভৌগোলিক অবস্থানও বাণিজ্যিক গুরুত্ব বাড়িয়েছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। স্ট্র্যান্ড রোড, শেখ মুজিব সড়ক ও ঢাকা ট্রাংক রোডের মাধ্যমে সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে।

এলাকাটিতে রয়েছে জাতিতাত্ত্বিক জাদুঘর, হোটেল আগ্রাবাদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পাশাপাশি বিশ্ব বাণিজ্য কেন্দ্র এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয় আগ্রাবাদের বাণিজ্যিক গুরুত্বকে আরও সুসংহত করেছে।

তবে ফুটপাত দখল ও ট্রাফিক ব্যবস্থাপনার সমস্যার কারণে এর সৌন্দর্য ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো গেলে আগ্রাবাদ আরও উন্নত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img