Friday, October 9, 2026
26.6 C
Dhaka

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য আকর্ষণীয় একটি ভ্রমণ গন্তব্য হতে পারে উদয়পুর ডেস্টিনেশন। বাড্ডার ১০০ ফিট মাদানী অ্যাভিনিউ এলাকায় অবস্থিত এই স্থানটি ঈদের দিন বেলা দুইটা থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে।

প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে নানা ধরনের ফুলের সমাহার। লাখো পিটুনিয়া ফুলের পাশাপাশি গাঁদা, ডায়ান্থাস, চন্দ্রমল্লিকা, বাগানবিলাসসহ বিভিন্ন শোভাবর্ধক গাছ পুরো পরিবেশকে করে তুলেছে রঙিন ও মনোরম। নিচে সাজানো ফুলের টবের পাশাপাশি ওপরে ঝুলন্ত ফুলের সমাহার স্থানটিকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য।

প্রবেশদ্বার পার হয়ে রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেন। এখানে আলাদা কোনো প্রবেশমূল্য নেই, তবে খাবার অর্ডার করেই পুরো জায়গাটি উপভোগ করা যায়।

উদয়পুর ডেস্টিনেশনের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ির আদলে তৈরি দোতলা স্থাপনা। দর্শনার্থীরা এখানে উঠে ছবি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত থাকেন। কাঠের মেঝে, বাঁশের ফ্রেমে ঝুলন্ত আলো এবং গ্রামীণ আবহ স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এছাড়া বিশাল সবুজ মাঠ, দেশি ফলের গাছ এবং খোলা প্রান্তর দর্শনার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে। এখানে একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার সুযোগও রয়েছে, যা শহুরে জীবনে বিরল।

উদয়পুর ডেস্টিনেশনে আধুনিক সুযোগ-সুবিধাও রাখা হয়েছে। সাদাটে পাঁচতলা ভবনে রয়েছে ৪৫০ জন ধারণক্ষমতার রেস্টুরেন্ট, ৩৫০ জনের করপোরেট ইভেন্ট আয়োজনের স্থান এবং ২০০ জনের কনফারেন্স রুম। পাশাপাশি রয়েছে কফি শপ, যেখানে চা-কফি ও বিভিন্ন ফলের জুস পাওয়া যায়।

খাবারের ক্ষেত্রে জনপ্রতি ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ৩০০ টাকার মধ্যে। চার সদস্যের পরিবারের জন্য গড়ে ৫ হাজার টাকার প্যাকেজ রয়েছে। শিশুদের জন্য আলাদা মেনুও রাখা হয়েছে।

ঢাকার যেকোনো স্থান থেকে নতুন বাজার হয়ে মাদানী অ্যাভিনিউ দিয়ে সহজেই পৌঁছানো যায় উদয়পুর ডেস্টিনেশনে। নিজস্ব যানবাহন, সিএনজি বা রিকশায় নতুন বাজার থেকে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই গন্তব্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img