Wednesday, July 22, 2026
27.2 C
Dhaka
No menu items!

পারিবারিক কলহের ছায়ায় রহস্যজনক মৃত্যু

বান্দরবান বান্দরবান জেলা শহরতলির মেঘলা পর্যটনের দাঁতভাঙ্গাপাড়া এলাকায় পাহাড়ের খাদ থেকে দো ওয়াই মারমা (২৬) এবং তাঁর চার বছরের মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ২০০ ফুট উঁচু খাড়া পাথরের আলিংথন পাহাড় থেকে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ এখনও নিশ্চিত করতে পারছে না এটি আত্মহত্যা নাকি হত্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয়রা মা–মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে দো ওয়াই মারমার স্বামী উদয় তঞ্চঙ্গ্যা পলাতক রয়েছেন।

নিহত দো ওয়াই মারমার বাবার বাড়ি চেমিডলুপাড়ায়। বিয়ের পর তিনি স্বামীর বাড়ি ডলুছড়িপাড়ায় থাকতেন। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী উদয় তঞ্চঙ্গ্যার সঙ্গে একদিন আগে ঝগড়া হয়েছিল। সে সময় জনসমক্ষে স্বামী তাঁকে মারধর করেছিলেন।

উদয় তঞ্চঙ্গ্যার খালা বর্ষা তঞ্চঙ্গ্যা জানান, গতকাল বুধবার উদয় শ্বাশুড়বাড়ি যান। ফেরার পর স্ত্রী ও সন্তানকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে আলিংথন পাহাড়ে গিয়ে তাঁদের লাশ দেখতে পান। স্থানীয়রা উদয়কে থানায় নিয়ে যান যখন তিনি স্ত্রীকে মারধর করছিলেন। রাতের পর মা–মেয়েকে বাড়িতে না পেয়ে সকালে আলিংথন পাহাড়ের খাদে লাশ পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানিয়েছেন, মা ও মেয়ে মৃত্যুর ঘটনা তদন্তাধীন। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি পাওয়া গেছে, তবে বিস্তারিত তদন্ত না হওয়া পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা তা বলা সম্ভব নয়

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img