Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

চন্দ্রায় যানজট কমে স্বস্তি, বিকেলে স্বাভাবিক চলাচল

গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দিনভর যানজটের পর বিকেলে মহাসড়কে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকেলের পর থেকে যানবাহনের চাপ কমে যাওয়ায় ঘরমুখী যাত্রীরা তুলনামূলক নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, চক্রবর্তী এলাকা হয়ে নবীনগর সড়ক এবং চন্দ্রা-কোনাবাড়ী অংশে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দীর্ঘ যানজট ছিল। কোথাও কোথাও যানবাহন থেমে থেমে চলায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি।

সরেজমিনে চন্দ্রা, সফিপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। যদিও কিছু স্থানে এখনো ধীরগতিতে যান চলতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ও দুপুরে অনেককে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। সময়মতো পরিবহন না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে যাত্রা করেছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। তবে বিকেলের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে এবং মহাসড়কের বিভিন্ন অংশে যানজট দ্রুত কমে আসে।

বিকেল সাড়ে চারটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। সড়কে যানবাহন নির্বিঘ্নে চলতে দেখা যায় এবং কোথাও বড় ধরনের জট লক্ষ্য করা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, সকালে অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি পয়েন্টে ধীরগতির কারণে যানজট সৃষ্টি হয়েছিল। তবে বিকেলের দিকে চাপ কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হয়। সারা দিনই তাঁরা মহাসড়কে যান নিয়ন্ত্রণে কাজ করেছেন।

হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, ‘মহাসড়কে আমরা টানা কাজ করে যাচ্ছি। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রতিটি স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সড়কে অতিরিক্ত গাড়ি ও পোশাক কারখানা একত্রে ছুটি হওয়ায় ঘরমুখী মানুষের চাপ রয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img