Friday, March 20, 2026
22 C
Dhaka

রমজানের শিক্ষায় বদলে যেতে পারে জীবন

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও আধ্যাত্মিক উন্নয়নের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত। সিয়াম সাধনার মাধ্যমে একজন মুসলমান শুধু ইবাদতেই সীমাবদ্ধ থাকেন না, বরং নানা মানবিক গুণাবলি অর্জনের চর্চা করেন।

ইসলামের অন্যতম ফরজ ইবাদত হিসেবে রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নানাবিধ অপকর্ম থেকে বিরত থাকার মাধ্যমে একজন রোজাদার খোদাভীতি অর্জনের পথে এগিয়ে যায়।

মহান আল্লাহ তায়ালার বাণী- ‘তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা (তাকওয়া) খোদাভীতি অর্জন করতে পারো।’

রমজান মুসলিম সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দেয়। ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ইবাদতে অংশ নেয় এবং জাকাত ও ফিতরার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

আত্মসংযম এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মিথ্যা বলা, কটূক্তি করা কিংবা অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখার মধ্য দিয়ে একজন মানুষ নৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়।

হাদিসে কুদসিতে মহান আল্লাহতা’লা বলেন, ‘মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, আর রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।’

এ ছাড়া ধৈর্য, পরোপকারিতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটাতেও রমজানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজে শান্তি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে এই মাস বিশেষ ভূমিকা রাখে।

ধর্মীয় শিক্ষাবিদদের মতে, রমজানের প্রকৃত সফলতা তখনই, যখন এই মাসে অর্জিত শিক্ষা সারা বছর ধরে জীবনে প্রতিফলিত হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্মার্টফোনেই লাইটার, নতুন প্রযুক্তিতে চমক

প্রযুক্তি খাতে যখন স্মার্টফোন নির্মাতারা পাতলা ও হালকা ডিজাইনের...

মাঠের সাফল্যেই ঈদের আনন্দ দেখতে চান ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরছালিন জানিয়েছেন, ঈদের...

টিউরিং পুরস্কারে সম্মানিত দুই গবেষক

ডেটা নিরাপত্তা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের...

বিদায়ী মাসে আত্মমূল্যায়নের গুরুত্ব

দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর পবিত্র...

শৈশবের ঈদ স্মৃতিতে মায়ের ছোঁয়া

ঈদ উৎসব ঘিরে ব্যক্তিগত স্মৃতিচারণায় লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব...

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...
spot_img

আরও পড়ুন

স্মার্টফোনেই লাইটার, নতুন প্রযুক্তিতে চমক

প্রযুক্তি খাতে যখন স্মার্টফোন নির্মাতারা পাতলা ও হালকা ডিজাইনের দিকে ঝুঁকছে, ঠিক সেই সময় ভিন্নধর্মী ধারণা নিয়ে সামনে এসেছে নতুন একটি ডিভাইস। শক্তপোক্ত গড়নের...

মাঠের সাফল্যেই ঈদের আনন্দ দেখতে চান ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরছালিন জানিয়েছেন, ঈদের সময় পরিবার থেকে দূরে থাকতে হলেও দেশের মানুষের জন্য ভালো কিছু উপহার দেওয়াই তার মূল...

টিউরিং পুরস্কারে সম্মানিত দুই গবেষক

ডেটা নিরাপত্তা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের স্বীকৃতিস্বরূপ এ বছরের টিউরিং অ্যাওয়ার্ড পেয়েছেন দুই গবেষক। মার্কিন পদার্থবিদ চার্লস এইচ বেনেট এবং কানাডীয়...

বিদায়ী মাসে আত্মমূল্যায়নের গুরুত্ব

দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর পবিত্র রমজান মাস বিদায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এ সময়টিতে মুসলমানদের জীবনে নতুন করে আত্মসমালোচনা ও মূল্যায়নের...
spot_img