Thursday, September 17, 2026
29 C
Dhaka

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে সফলভাবে ছোলা উৎপাদন সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে মহাকাশে খাদ্য উৎপাদনের পথ সহজ করতে পারে।

গবেষণায় চাঁদের মাটির অনুরূপ পরিবেশ তৈরি করে সেখানে নির্দিষ্ট প্রজাতির ছোলা জন্মানো হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই সাফল্য মহাকাশে দীর্ঘমেয়াদি মানব বসবাসের অন্যতম বড় চ্যালেঞ্জ—খাদ্য সরবরাহ—সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

চাঁদের মাটি বা ‘রেগোলিথ’ সাধারণত অত্যন্ত রুক্ষ এবং এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় জৈব উপাদান কম থাকে। এমনকি এতে থাকা কিছু ভারী ধাতু উদ্ভিদের জন্য ক্ষতিকর হতে পারে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে গবেষকরা কৃত্রিম মাটিতে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার যুক্ত করেছেন, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

এছাড়া ছোলা রোপণের আগে ‘আর্বাসকুলার মাইকোরাইজা’ নামের এক ধরনের ছত্রাক ব্যবহার করা হয়েছে, যা উদ্ভিদের সঙ্গে সহাবস্থানে থেকে মাটি থেকে পুষ্টি শোষণে সহায়তা করে এবং ক্ষতিকর উপাদানের প্রভাব কমায়।

গবেষণায় দেখা গেছে, কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটির মিশ্রণে ৭৫ শতাংশ পর্যন্ত রেগোলিথ থাকলেও ছোলা উৎপাদন সম্ভব হয়েছে। গবেষকরা মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে চাঁদে কৃষিকাজের বাস্তব সম্ভাবনা তৈরি করতে পারে।

তবে উৎপাদিত ছোলার পুষ্টিমান ও নিরাপত্তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। গবেষকদের মতে, উদ্ভিদগুলো মাটি থেকে বিষাক্ত উপাদান শোষণ করেছে কি না, তা জানতে আরও পরীক্ষা প্রয়োজন।

‘বায়োরিমিডিয়েশন অফ লুনার রেগোলিথ স্টিমিউল্যান্ট থ্রু মাইকোরাইজাল ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্ট সিম্বায়োসিস এনাবল চানা টু সি’ শিরোনামের গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img