Sunday, May 24, 2026
30 C
Dhaka

ভবিষ্যতের স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্যস্ত আরাফাত

পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকেই সংসারের আয়-রোজগারে যুক্ত হতে হয়েছে হাফেজ মো. আরাফাত হোসাইনকে (১৭)। পড়াশোনার পাশাপাশি তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজের খরচ সামলাচ্ছেন। দিনের নির্দিষ্ট সময়ে রিকশা চালিয়ে যাত্রী পরিবহন করেন আর বাকি সময়ে পড়াশোনা করেন।

আরাফাত কুমিল্লার মুরাদনগর উপজেলার নোয়াপুস্করিনী গ্রামের বাসিন্দা এবং নোয়াপুস্করিনী কেরামতিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার এলাকায় ঢাকা–হোমনা সড়কে নিয়মিত রিকশা চালান।

আরাফাতের বাবা মো. নজরুল ইসলাম পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক। মা রোকসানা বেগম গৃহিণী। বড় ভাই ইয়াছিন মিয়া দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে পারেননি এবং বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার মিস্ত্রি হিসেবে কাজ করছেন। বড় বোন তানিসা আক্তারের বিয়ে হয়ে গেছে। ছোট বোন তাছনিয়া আক্তার স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আরাফাত হোসাইন জানান, তিনি মুরাদনগরের পরমতলা মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন। এরপর নোয়াপুস্করিনী কেরামতিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি হন। তার লক্ষ্য, লেখাপড়া শেষ করে একটি ভালো চাকরি করা এবং সেই আয় দিয়ে পরিবারের আর্থিক অবস্থা উন্নত করা।

গ্রামের বাসিন্দা ও বই ব্যবসায়ী কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, এত কষ্টের মধ্যেও আরাফাতের পড়াশোনার প্রতি আগ্রহ সত্যিই প্রশংসনীয়। লাজৈর গ্রামের স্কুলশিক্ষক নাছিমা আক্তার বলেন, এমন শিক্ষার্থীদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নোয়াপুস্করিনী কেরামতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবুল হোসাইন জানিয়েছেন, মাদ্রাসার পক্ষ থেকে আরাফাতকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img