Thursday, March 19, 2026
30 C
Dhaka

দোয়ারাবাজারে শিশুহত্যা, তদন্তে পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবদুল্লাহ আল মামুন (৮)। সে ওই গ্রামের প্রবাসী মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনের অংশ ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে যায়। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সঙ্গে থাকা অন্য দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে। সন্ধ্যার আগে হাওরের একটি ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে শিশুটির বাবা, যিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন, তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সন্তানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিচার দাবি করেন। তিনি বলেন, ‘আমার ছেলেটা কী সুন্দর পড়ত। কে মারল তারে? আমি ১২ ঘণ্টা, ১৩ ঘণ্টা পরিবারের লাগি বিদেশে কামলা দিই। আমার মা ও বাবা অসুস্থ। আমার ছেলের খুনিদের ধরার জন্য প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানাই।’

প্রতিবেশীরা জানান, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত মামুন পরিবারের বড় সন্তান ছিল এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম তালুকদার বলেন, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সরকারি ব্যবস্থাপনায় যাকাত বিতরণ নিয়ে প্রশ্ন

যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা নির্ধারিত খাতে...

রোজায় সুস্থ থাকতে পানীয়র গুরুত্ব

রমজান মাসের শেষ সময়ে দীর্ঘ সময় রোজা রাখার কারণে...

গুলশানেই থাকবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের...

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি...

২৯ রমজানের ঐতিহাসিক গুরুত্ব

রমজান মাসের শেষভাগ মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময়...

কসমিক ওয়েব খুঁজতে নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের...

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং...

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার...

ব্যায়ামে সতর্ক না হলে বাড়তে পারে ঝুঁকি

পবিত্র রমজান মাসে রোজা পালন করার সময় অনেকেই শরীরচর্চা...

দুই মেয়ের সঙ্গে মা-শাশুড়িকে হারিয়ে আবদুস সালামের ঈদ শোকের

ঈদুল ফিতরের আনন্দের মুহূর্তে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে...

চট্টগ্রামে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের বহুতল বিপণিকেন্দ্র কে বি অর্কিড প্লাজাতে অগ্নিকাণ্ডের...
spot_img

আরও পড়ুন

সরকারি ব্যবস্থাপনায় যাকাত বিতরণ নিয়ে প্রশ্ন

যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা নির্ধারিত খাতে ব্যয় করার নির্দেশ রয়েছে। তবে যাকাত ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা নিয়ে মুসলমানদের মধ্যে ভিন্নমত ও শঙ্কা...

রোজায় সুস্থ থাকতে পানীয়র গুরুত্ব

রমজান মাসের শেষ সময়ে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়া স্বাভাবিক। তাই বিশেষজ্ঞরা ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি ও পানীয়...

গুলশানেই থাকবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন...

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদসহ মোট ১৭৭১ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা...
spot_img