Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে অগ্রগতি এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কিছু সুপারনোভা কেন সাধারণের তুলনায় শতগুণ বেশি উজ্জ্বল হয়, তার পেছনের কারণ এখন অনেকটাই পরিষ্কার।

সুপারনোভা হলো বিশালাকার তারার জীবনের শেষ মুহূর্তের এক ভয়াবহ বিস্ফোরণ, যা সূর্যের তুলনায় প্রায় একশ কোটি গুণ বেশি উজ্জ্বল হতে পারে। তবে এর মধ্যেও ‘সুপারলুমিনাস সুপারনোভা’ নামে পরিচিত কিছু বিরল বিস্ফোরণ রয়েছে, যেগুলো আরও ১০ থেকে ১০০ গুণ বেশি শক্তিশালী।

সম্প্রতি প্রায় ১০০ কোটি আলোকবর্ষ দূরের একটি ছায়াপথে এমনই এক সুপারনোভা পর্যবেক্ষণ করে গবেষকরা এই রহস্যের ব্যাখ্যা পেয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়া এই বিস্ফোরণটি ক্যালিফোর্নিয়ার লাস কামব্রেস অবজারভেটরি ও চিলির অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা হয়।

গবেষকদের মতে, এই অতিরিক্ত উজ্জ্বলতার মূল কারণ ‘ম্যাগনেটার’। বিস্ফোরণের পর তারার কেন্দ্রে তৈরি হওয়া এই অত্যন্ত ঘন ও দ্রুত ঘূর্ণনশীল বস্তুটির চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। এটি প্রতি সেকেন্ডে শত শত বার ঘোরে এবং শক্তিশালী কণাগুলোকে চারপাশের গ্যাস ও ধুলার মেঘে নিক্ষেপ করে, যার ফলে বিস্ফোরণের উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যায়।

ম্যাগনেটার আসলে এক ধরনের নিউট্রন তারা, যা বিশাল তারার সংকুচিত কেন্দ্র থেকে তৈরি হয়। যখন তারার জ্বালানি ফুরিয়ে যায়, তখন তা নিজের মহাকর্ষীয় চাপ সামলাতে না পেরে বিস্ফোরিত হয়।

“বড় আকারের তারার যখন সব পারমাণবিক জ্বালানি শেষ হয়ে যায় তখন তা আর নিজের ওপর মহাকর্ষ বলের প্রচণ্ড চাপ সামলে রাখতে পারে না এবং সংকুচিত হয়ে বিস্ফোরিত হয়।”

গবেষকরা আরও জানান, এই ধরনের সুপারনোভায় উজ্জ্বলতার ওঠানামার পেছনে ‘লেন্স থিরিং প্রিসিশন’ নামে একটি প্রক্রিয়া কাজ করে, যেখানে দ্রুত ঘূর্ণনশীল ম্যাগনেটার মহাকাশের সময়-স্থান কাঠামোকে প্রভাবিত করে।

“কেন্দ্রের ভর অনেক বেশি হলে তা সরাসরি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরে পরিণত হয়। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে সেই সদ্যজাত নিউট্রন তারাটি টিকে যায় ও একটি ম্যাগনেটার হিসেবে আত্মপ্রকাশ করে।”

গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই আবিষ্কার মহাবিশ্বের বিস্ফোরণজনিত ঘটনাগুলো সম্পর্কে নতুন ধারণা দেবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img