Thursday, March 19, 2026
28 C
Dhaka

জ্বালানি সংকটে রাজধানীতে ভোগান্তি বাড়ছে

রাজধানীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। রেশনিং পদ্ধতি প্রত্যাহার করা হলেও সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বুধবার রাজধানীর খিলক্ষেত, এয়ারপোর্ট, উত্তরা, আজমপুর, মহাখালী, বিজয় সরণি ও মগবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। যেসব পাম্প চালু রয়েছে, সেখানেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে।

বিশেষ করে অকটেন সংকট বেশি দেখা যাচ্ছে। অনেক পাম্পে অকটেন সরবরাহ বন্ধ থাকায় চালকদের একাধিক স্থানে ঘুরতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, কিছু পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে না, আবার কোথাও পাওয়া গেলেও দীর্ঘ লাইনের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফয়সাল করিম নামের এক মোটরসাইকেল চালক বলেন, খিলক্ষেত, এয়ারপোর্ট, আজমপুর, মহাখালী ও মগবাজার ঘুরেও তিনি জ্বালানি পাননি এবং শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয়েছেন।

আরেক চালক সৌরভ বলেন, “দুপুর ৩টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো আমার সামনের অনেকে সিরিয়ালে আছেন। অন্তত আরো এক ঘণ্টা লাগবে।”

পাম্প মালিকদের দাবি, ঈদ সামনে রেখে দূরপাল্লার যানবাহনকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে সরবরাহ ঘাটতি ও সমন্বয়ের অভাবও রয়েছে।

তাদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে পড়েছে। তবে সরকারি পক্ষ বলছে, দেশে জ্বালানির মজুত যথেষ্ট রয়েছে এবং আতঙ্কে অতিরিক্ত জ্বালানি নেওয়ার প্রবণতাই সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং জনগণের সুবিধার কথা বিবেচনা করে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তবে মাঠপর্যায়ে এখনো পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে জানিয়েছেন পাম্প মালিকরা। তারা দ্রুত সমন্বয় বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বগুড়ার লাচ্ছা সেমাই: দেশজুড়ে জনপ্রিয়

ঈদের মৌসুমে বগুড়ার সেমাইয়ের ব্যবসা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান...

সিয়ামের মাধ্যমে গড়ে ওঠে সংযম ও শৃঙ্খলা

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির...

বৈদ্যুতিক খুঁটি ভেঙে প্রাণহানি, আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আকস্মিক ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে...

চন্দ্রায় বৃষ্টির পর মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাতভর বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল...

বাঁধের ত্রুটিতে ঝুঁকিতে হাওরের বোরো ফসল

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের...

শিক্ষা অঙ্গনে শোক, সাবেক উপাচার্য আরিফ আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ...

দোয়ারাবাজারে শিশুহত্যা, তদন্তে পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা...

বারহাট্টায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর...

নিরাপদ রাখতে চাইলে বাসা, মানুন এই পরামর্শ

ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই বাসা...

ঈদযাত্রায় নারায়ণগঞ্জে বাস সংকট, বিপাকে যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের ভিড়ে নারায়ণগঞ্জে...

ফাঁকি দেওয়ার প্রবণতা শুরু হয় এক বছরের আগেই

হাঁটতে শেখা বা স্পষ্টভাবে কথা বলার আগেই কিছু শিশু...

সান্তাহার দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায়...

আমিরাতে চাঁদ দেখা, ঈদের দিন নিয়ে জল্পনা

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসের শেষ পর্যায়ের চাঁদ দেখা...

অতিরিক্ত তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে একটি ফিলিং স্টেশনে চাহিদামতো জ্বালানি তেল না...
spot_img

আরও পড়ুন

বগুড়ার লাচ্ছা সেমাই: দেশজুড়ে জনপ্রিয়

ঈদের মৌসুমে বগুড়ার সেমাইয়ের ব্যবসা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে লাচ্ছা ও চিকন সেমাইয়ের খ্যাতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এই বছরও...

সিয়ামের মাধ্যমে গড়ে ওঠে সংযম ও শৃঙ্খলা

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির এক বিশেষ সময়। এই মাসে সিয়াম পালনের মাধ্যমে একজন মুমিন নিজেকে গুনাহ থেকে বিরত রেখে...

বৈদ্যুতিক খুঁটি ভেঙে প্রাণহানি, আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আকস্মিক ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত...

চন্দ্রায় বৃষ্টির পর মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাতভর বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে সকাল...
spot_img