বাহরাইনে চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সে অনুযায়ী আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য ১৮ মার্চ সন্ধ্যায় বৈঠক অনুষ্ঠিত হবে, যা রমজানের ২৯তম দিন।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৯ মার্চ ভোরে চাঁদের কনজাংশন ঘটবে। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান থাকবে না। এ কারণে রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯ মার্চ সূর্যাস্তের পর চাঁদ আকাশে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকতে পারে।
এদিকে অস্ট্রেলিয়াতেও একই সম্ভাবনার কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং ২০ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর। বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।
সিএ/এমআর


