রাজধানীর নিকটবর্তী কেরানীগঞ্জের কলাতিয়ায় অবস্থিত জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে। সবুজ-শ্যামল পরিবেশে গড়ে ওঠা এই মাদ্রাসাটি শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি করেছে।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন সাবেক সংসদ সদস্য ও আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান মরহুম মুফতি শহীদুল ইসলাম। দীর্ঘদিন ধরে এটি ইসলামি শিক্ষার প্রসারে ভূমিকা রেখে আসছে।
সম্প্রতি মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে একটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এখানে কিন্ডারগার্টেন ও নুরানি মক্তব থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি ইফতা ও আরবি সাহিত্য বিভাগও চালু রয়েছে এবং ভবিষ্যতে দাওয়াহ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পাঠ্যভিত্তিক জ্ঞান দেওয়া নয়, বরং তাদের মধ্যে নৈতিকতা, আদব-আখলাক এবং সুন্নাহভিত্তিক জীবনধারা গড়ে তোলা।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য পূর্ণ স্কলারশিপের সুযোগ রাখা হয়েছে, যা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় সহায়ক।
সিএ/এমআর


