Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

অবহেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরোনো কুড় মসজিদ এখন ধ্বংসের মুখে। ঐতিহ্যবাহী এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।

দক্ষিণাঞ্চলের ইসলামি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদটি বহু দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্র। বছরজুড়ে বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসেন এবং নামাজ আদায় করেন। রমজান মাসে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণে বিশেষ আবহ তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন হওয়ায় তারা নিজেরা কোনো সংস্কার কাজ করতে পারছেন না। ফলে বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে স্থাপনাটি।

স্থাপত্যশৈলীতে সমৃদ্ধ মসজিদটির চার কোণে গোলাকার মিনার রয়েছে। বাইরের দেয়ালে পোড়ামাটির কারুকাজ, পদ্মফুল, মালা ও অন্যান্য নকশা দেখা যায়। অভ্যন্তরে রয়েছে পাথরের স্তম্ভ, যা প্রাচীন নির্মাণশৈলীর নিদর্শন বহন করে।

সময়ের সাথে সাথে মসজিদের দেয়ালের আরবি লেখা অস্পষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং লোহার অংশে মরিচা ধরেছে। আগাছায় ঢেকে যাচ্ছে বাইরের অংশও।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথ উদ্যোগ নিলে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

মসজিদের ইমাম মাহমুদুল হাসান বলেন, ‘মসজিদের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। জ্বালানার গ্রিলেও মরিচা ধরেছে। মসজিদের দেয়ালে আরবি হরফে লেখাও এখন অস্পষ্ট। কিন্তু এটিকে সংস্কার করা হচ্ছে না। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন ২০২২ সালে সাংস্কৃতিক মন্ত্রালয়ের বরাদ্ধে কিছু কাজ করা হলেও কাজের মান নিয়ে এলাকাবাসী ও মুসল্লিদের মাঝে অসন্তোষ রয়েছে।’

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদটির সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...
spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...
spot_img