Tuesday, June 30, 2026
27.4 C
Dhaka

আগাম পরিকল্পনায় কমবে ঈদের কাজের চাপ

রমজানের শেষভাগে ঘরের কাজের চাপ সাধারণ সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। ঘর পরিষ্কার, রান্নার প্রস্তুতি এবং অতিথি আপ্যায়নের ব্যস্ততার মধ্যে যদি বাসার সাহায্যকারী ছুটিতে থাকেন, তাহলে অনেকের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। তবে আগে থেকেই পরিকল্পনা করলে এই চাপ অনেকটাই কমানো সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, ঈদের প্রস্তুতি কয়েক দিন আগে থেকেই শুরু করা উচিত। ঘরের পর্দা, সোফার কভার পরিষ্কার করে আগেই লাগিয়ে নেওয়া ভালো। একই সঙ্গে জানালা, দরজা, কাচ এবং শো-কেসে রাখা জিনিসপত্র পরিষ্কার করে রাখলে শেষ মুহূর্তের চাপ কমে।

রান্নার প্রস্তুতির ক্ষেত্রেও আগাম পরিকল্পনা গুরুত্বপূর্ণ। আদা, রসুন ও পেঁয়াজ আগে থেকেই কেটে সংরক্ষণ করা যায়। একইভাবে কাবাব, সমুচা বা অন্যান্য নাশতা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে ঈদের দিনে দ্রুত রান্না করা সম্ভব হয়।

বর্তমানে বিভিন্ন রান্নাঘরের গেজেট এই কাজকে আরও সহজ করে তুলেছে। রাইস কুকার, মাল্টিকুকার বা এয়ার ফ্রায়ারের মতো যন্ত্র ব্যবহার করে কম সময়ে সহজে রান্না করা যায়। এসব যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ শেষ করে বন্ধ হয়ে যায়, ফলে বাড়তি নজরদারির প্রয়োজন হয় না।

যাদের এসব গেজেট নেই, তারা বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারেন। পাশাপাশি সবজি কাটার জন্য ভেজিটেবল চপার বা ফুড প্রসেসর ব্যবহারে সময় সাশ্রয় হয়। ঘর পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার এবং বাসন ধোয়ার জন্য ডিশওয়াশার ব্যবহার করাও কার্যকর হতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলেন, ঈদের দিন খুব জটিল রান্না না করে সহজ ও স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া ভালো। এতে সময় বাঁচে এবং কাজের চাপও কমে।

সব মিলিয়ে, আগেভাগে প্রস্তুতি এবং আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার করলে সাহায্যকারী না থাকলেও ঈদের ব্যস্ততা সামাল দেওয়া সহজ হয়ে উঠতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের...

সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায়...
spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআন ও হাদিসে সময়ের যথাযথ ব্যবহার, কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইবাদতের মাধ্যমে জীবনকে সুশৃঙ্খল...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। ইসলাম প্রকৃতি ও পরিবেশকে আল্লাহর সৃষ্টি হিসেবে মর্যাদা দিয়েছে এবং পৃথিবীর ভারসাম্য...
spot_img