Saturday, May 2, 2026
29 C
Dhaka

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ইসলামপুর থানা চত্বরে এই ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে মো. আমিনুল (৪২), শফিকুর রহমান (৪৮), মো. সাইফুল (৪৩) ও বিপ্লব মিয়া (৪৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি তিনজন—লাল চাঁন (৩৮), বাবুল মিয়া (৩৯) ও মোহাম্মদ মনির (৪৪)—ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা মেলান্দহ উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ভবনের প্রথম তলার মূল ছাদের সামনে গাড়ি রাখার স্থানে ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ নির্মাণাধীন ছাদটি ধসে পড়লে শ্রমিকরা চাপা পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, “ভবনটির একটি ছাদের পুরো অংশই ধসে পড়েছিল। উদ্ধার অভিযান শেষে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্তের পর বলা যাবে।”

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম গাজী বলেন, “এটি থানার মূল ভবনের ছাদ নয়। ভবনের সামনে গাড়ি রাখার জায়গার ঢালাইয়ের সময় ছাদ ধসে পড়ে। সাতজন নির্মাণ শ্রমিক এতে আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...

ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান বক্তাদের

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এক...

চট্টগ্রামে পানিতে ডুবে তায়েফের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ তায়েফ...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, মিলল মরদেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আড়িয়াল...
spot_img

আরও পড়ুন

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন দিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্ব শাকপুরা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল সিফাত শান্ত (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...
spot_img