Monday, May 4, 2026
29 C
Dhaka

রমজানে শ্রমিকের অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা

ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে: ‘অতঃপর যখন নামাজ সম্পন্ন করা হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আশা করা যায় তোমরা সফল হবে।’ (সুরা-৬২ জুমুআহ, আয়াত: ১০)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ফরজ ইবাদতের পর হালাল উপার্জন করাও ফরজ দায়িত্ব।’ (বায়হাকি, শুআবুল ঈমান: ৮৩৬৭; মিশকাত: ২৭৮১) তিনি আরও বলেন, ‘হালাল উপার্জনের মধ্যে সেই উপার্জন সর্বোত্তম, যা নিজ কায়িক শ্রমের মাধ্যমে অর্জিত হয়।’ (মুসলিম)

রমজান মাসে শ্রমিকের অধিকার ও নিয়োগকর্তার দায়িত্ব বিষয়ে নবীজি (সা.) স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘শ্রমিকেরা তোমাদেরই ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন। আল্লাহ যার ভাইকে তার দায়িত্বে রেখেছেন, সে যা খাবে তাকেও তা খাওয়াবে, সে যা পরিধান করবে তাকেও তা পরিধান করাবে। তাকে এমন কষ্টের কাজ দেবে না, যা তার সাধ্যের বাইরে। আর যদি কোনো কাজ কঠিন হয়, তবে সে কাজে তাকে সাহায্য করবে।’ (মুসলিম, মিশকাত)

ইতিহাসে দেখা যায়, সব নবী–রাসুলই নিজ হাতে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। হজরত নুহ (আ.) কাঠমিস্ত্রির কাজ করতেন, হজরত ইদরিস (আ.) সেলাই করতেন, হজরত দাউদ (আ.) লৌহশিল্পে নিয়োজিত ছিলেন। হজরত মুসা (আ.) দীর্ঘ সময় খামারে কাজ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-ও হজরত খাদিজা (রা.)–এর বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

রমজান মাস ইবাদতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ সময়ে মালিকপক্ষের দায়িত্ব হলো শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের কাজের চাপ কমানো এবং ইবাদতের জন্য উপযুক্ত সুযোগ সৃষ্টি করা। প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে তার কাজের লোকের কাজ কমিয়ে সহজ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন।’ তিনি আরও বলেন, ‘তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই।’ (ইবনে মাজাহ; সহিহ আলবানি)

মজুরি প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী (সা.) বলেছেন, ‘সামর্থ্যবান ব্যক্তি পাওনা পরিশোধে গড়িমসি করা জুলুম বা অবিচার।’ (বুখারি: ২২৮৭; মুসলিম)

ইসলামি বিধান অনুযায়ী শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত করা আবশ্যক। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত বা অক্ষম হলে তার পরিবার ও দায়দেনার দায়িত্বও সমাজ ও রাষ্ট্রের ওপর বর্তায়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যারা সম্পদ রেখে যাবে, তা তাদের উত্তরাধিকারীরা পাবে; আর যারা অসহায় পরিবার-পরিজন ও দায়দেনা রেখে যাবে, তা আমাদের দায়িত্ব।’ (বুখারি, মুসলিম ও বায়হাকি)

শ্রমিকদের সম্পর্কে আরও বলা হয়েছে, যারা মালিকের দায়িত্ব পালন করার পাশাপাশি আল্লাহর ইবাদতও যথাযথভাবে আদায় করে, তারা দ্বিগুণ সওয়াব লাভ করবে। (বুখারি ও মুসলিম; মিশকাত)

মালিকপক্ষের অন্যতম দায়িত্ব হলো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণ করা। বিশেষ করে রমজান মাসে রোজা, তারাবিহ, ইফতার ও সাহ্‌রির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। পাশাপাশি ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা প্রয়োজন, যাতে শ্রমিকরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায়...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল...

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নীতির আহ্বান

ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র বা কোনো...

বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানী এলাকায় বাসচাপায় শাহাদাত (২৫) নামের এক মোটরসাইকেল...

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে...

রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধার

রাজধানীর ডেমরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায়...

বর্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষায় ডিএনসিসির উদ্যোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম...

ডিএনসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ২৫০০ রেইনকোট বিতরণ

বর্ষা মৌসুমে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর...

সমন্বয়হীনতায় রাজস্ব ক্ষতি হচ্ছে : আনোয়ারুল আমিন

সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব এবং সীমিত...

রাজধানীর ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি...

অনলাইন বিজ্ঞাপনে ভেজাল পণ্যের প্রতারণা বাড়ছে

ভেজাল ও নিম্নমানের পণ্যের ব্যবহার দেশে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে...

শাহবাগে ভাড়া ফ্ল্যাটে চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান...
spot_img

আরও পড়ুন

খিলক্ষেতে ফ্ল্যাট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে লেকসিটির সুরভী...

পারিবারিক কারণে আত্মহত্যার দাবি পুলিশের

রাজধানীতে সাংবাদিক ও গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক কারণে সৃষ্ট...

হাওর সমস্যার সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জানিয়েছে, হাওর অঞ্চলের ফসলহানি দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকসই সমাধানের লক্ষ্যে সংগঠনটি ১৬...

সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মিঠুকে চীন ভ্রমণে যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো...
spot_img