Monday, September 7, 2026
27 C
Dhaka

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ। তবে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নগরের ওয়েসিস হোটেলে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় সেখানে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকে দেখা যায়। অভিযান চলাকালে তাদের কয়েকজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ওই হোটেলে ইফতারের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়াসহ আরও কয়েকজন নেতা। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলেও জানা গেছে।

সূত্রগুলো আরও জানায়, ইফতার আয়োজনের সময় ওই নেতারা ভার্চ্যুয়ালি নাফিসা কামালের সঙ্গে বৈঠক করেন। এতে নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের নেতৃত্বে কয়েকজন স্থানীয় নেতা অংশ নেন বলে জানা যায়।

ঘটনার পর স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সরকারদলীয় এক সংসদ সদস্যের মধ্যস্থতায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, নাশকতার আশঙ্কার তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল ওয়েসিসে অভিযান চালায়। সেখানে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সাবেক নেতাকে ইফতার করতে দেখা যায়। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা জামিনে আছেন। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদের বিষয়টি সঠিক নয়; ঘটনাস্থলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক বলেন, নাশকতার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়েছিল। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ওই সময় সেখানে অনেক মানুষ ইফতার করতে এসেছিলেন।

এ বিষয়ে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে আনার অভিযোগটি তিনি প্রথমবারের মতো শুনছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img