Monday, September 7, 2026
27 C
Dhaka

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর ক্রমেই প্রভাব বিস্তার করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত অ্যালগরিদম ব্যবহারকারীদের মনোযোগ ধরে রাখতে এবং তাদের আচরণ প্রভাবিত করতে সক্রিয়ভাবে কাজ করছে বলে মত দিয়েছেন নিউরালিংকের সার্জারি বিভাগের প্রধান ড্যানিশ হুসেইন।

তিনি জানান, বিপুল বিনিয়োগে তৈরি এসব অ্যালগরিদম প্রতিনিয়ত ব্যবহারকারীদের আগ্রহ, আচরণ ও পছন্দ বিশ্লেষণ করে। সেই তথ্যের ভিত্তিতে এমন ধরনের বিষয়বস্তু সামনে আনা হয়, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যানিশ হুসেইন বলেন, ট্রিলিয়ন ডলার ব্যয়ে তৈরি অ্যালগরিদম মানুষের মনোযোগ আকর্ষণ করতে প্রতিনিয়ত কাজ করছে। মানুষের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অ্যালগরিদম অনেক সময় সেই স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে।

তার মতে, অ্যালগরিদম অনেকটা অন্তর্নিহিত এক শক্তির মতো কাজ করে, যা ব্যবহারকারীর সামনে নির্দিষ্ট ধরনের তথ্য বা বিষয়বস্তু তুলে ধরে এবং পরবর্তী চিন্তা বা আগ্রহের ক্ষেত্রও প্রভাবিত করার চেষ্টা করে। এ কারণে প্রযুক্তির এই প্রভাব সম্পর্কে মানুষের সচেতন থাকা জরুরি।

হুসেইনের মন্তব্যের প্রতিক্রিয়ায় এক্সএআইয়ের সাবেক প্রকৌশলী বেঞ্জামিন ডি ক্রাকার বলেন, স্বয়ং ইলন মাস্কের প্রতিষ্ঠানের প্রধান ব্রেইন সার্জন বলেছেন, অ্যালগরিদম প্রতিহত করুন। তার মতে, একজন বিশেষজ্ঞ হিসেবে ড্যানিশ হুসেইন জানেন এই প্রযুক্তি মানুষের মস্তিষ্কের ওপর কতটা জটিল প্রভাব ফেলতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয়, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ওই প্ল্যাটফর্মে যুক্ত থাকেন। সাধারণত ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে মিল রয়েছে এমন বিষয়বস্তুই বেশি করে দেখানো হয়, ফলে মানুষ স্বাভাবিকভাবেই সেই মাধ্যম ব্যবহারে আরও বেশি সময় ব্যয় করেন।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এ ধরনের অ্যালগরিদম ব্যবহারকারীদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে মনোযোগ কমে যাওয়া এবং শিশুদের ক্ষেত্রে এডিএইচডি–এর মতো উপসর্গ বৃদ্ধির সঙ্গেও এর সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে নিউরালিংক। এই লক্ষ্য বাস্তবায়নে ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির তারহীন চিপ তৈরি করা হয়েছে এবং গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত কিছু মানুষের মাথায় পরীক্ষামূলকভাবে তা স্থাপন করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img