বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কাস্টমার কেয়ার সেন্টারে জমা দেওয়া স্মার্টফোনের সমস্যা মাত্র ৬০ মিনিটের মধ্যেই সমাধান করে দেওয়া হচ্ছে।
স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও উন্নত করতে ‘১ আওয়ার সার্ভিস’ নামে এই উদ্যোগ চালু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যেই তাদের ডিভাইস মেরামত করে ফেরত পাচ্ছেন।
রিয়েলমির সাম্প্রতিক সার্ভিস পারফরম্যান্স তথ্য অনুযায়ী, অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসা প্রায় ৯৭ শতাংশ গ্রাহক মাত্র এক ঘণ্টার মধ্যেই তাদের ডিভাইসের সম্পূর্ণ সার্ভিসিং পাচ্ছেন। ডিভাইসটি সার্ভিস ডেস্কে জমা দেওয়ার সময় থেকে শুরু করে গ্রাহকের হাতে ফেরত দেওয়া পর্যন্ত পুরো সময়কেই সার্ভিসিং সময় হিসেবে ধরা হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুত সেবা নিশ্চিত করতে সার্ভিস টিমে রিয়েল-টাইম এসএলএ মনিটরিং, কার্যকর স্পেয়ার পার্টস ব্যবস্থাপনা এবং প্রকৌশলীদের নিয়মিত কারিগরি দক্ষতা উন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে রিয়েলমি বাংলাদেশের আফটার-সেলস অপারেশনস ম্যানেজার মো. আল-মামুন বিশ্বাস বলেন, “ওয়ান-আওয়ার সার্ভিস আমাদের জন্য কেবল একটি লক্ষ্য নয়; এটি একটি অপারেশনাল কমিটমেন্ট। ক্রেতারা সার্ভিসিংয়ের জন্য আমাদের কাছে ডিভাইস জমা দেওয়ার পর থেকে শুরু করে তা ফেরত পাওয়া পর্যন্ত পুরো সময়টি আমরা নিখুঁতভাবে পরিমাপ করি। ফোন মেরামতের পাশাপাশি, ক্রেতাদের সময়কে সমানভাবে মূল্য দেওয়াই আমাদের লক্ষ্য।”
ইতোমধ্যে অনেক গ্রাহক এই দ্রুত সেবার সুবিধা পাচ্ছেন। সম্প্রতি ঢাকার একটি সার্ভিস সেন্টারে ডিসপ্লে সমস্যার কারণে একটি ফোন জমা দেওয়া এক গ্রাহক জানান, তিনি ধারণা করেছিলেন ফোনটি মেরামতে কয়েকদিন সময় লাগবে। তবে মাত্র ৫০ মিনিটের মধ্যেই তার ডিভাইসটি মেরামত করে বুঝিয়ে দেওয়া হয়, যা তাকে সন্তুষ্ট করেছে।
সিএ/এমআর


