Tuesday, May 5, 2026
25 C
Dhaka

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ফাতওয়া কাউন্সিল। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও আন্তর্জাতিক মানমন্দিরের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ায় রমজান মাস শেষ হবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। সেই অনুযায়ী ২০ মার্চ শুক্রবার দেশটিতে শাওয়াল মাসের প্রথম দিন এবং পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

দেশটির জাতীয় ইমাম পরিষদ ও ফাতওয়া কাউন্সিল স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করে নতুন চাঁদের জন্ম, সূর্যাস্ত এবং চাঁদের দৃশ্যমানতা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক হিসাব বিশ্লেষণ করে এই তারিখ নির্ধারণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে স্বীকৃত আলেমদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী শাওয়াল মাস শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

তবে চাঁদ দেখার বিষয়ে বিভিন্ন অঞ্চলে মতপার্থক্য থাকতে পারে বলে উল্লেখ করেছে জাতীয় ইমাম পরিষদ। তারা মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক মতভেদকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিম সম্প্রদায়কে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

একইসঙ্গে তারা গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তায় এগিয়ে আসতে মুসলিমদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এছাড়া প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইসলামের শান্তির বার্তা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...

১৬ মে অনুষ্ঠিত হবে জাতীয় এআই অলিম্পিয়াড

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে...

হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল

শহী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন...

ইসলামে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব

মানুষ ও প্রকৃতির সম্পর্ককে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।...

শাপলা চত্বর ঘটনার বিচার দাবি শায়খ আহমাদুল্লাহর

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার...

নিয়মিত চোখ পরীক্ষা না করলে বাড়তে পারে জটিলতা

চোখে দৃশ্যমান কোনো সমস্যা না থাকলে অনেকেই পরীক্ষা করানোর...

বেনাপোল বন্দরে যন্ত্র সংকটে ব্যাহত আমদানি-রফতানি কার্যক্রম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন ও ফর্কলিফটের ঘাটতির কারণে আমদানি-রফতানি...

সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী কী, কীভাবে কাজ করে

ফেসবুক, ইউটিউব বা এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘বট...

সরকারি ভবনে প্রতিবন্ধীদের চলাচলে র‌্যাম্প স্থাপন নিয়ে হাইকোর্টের রুল

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারি প্রতিষ্ঠানে র‌্যাম্প স্থাপনের...

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে ট্রেনের...
spot_img

আরও পড়ুন

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন ধরেই মানুষের কৌতূহল জাগিয়েছে। বিশাল শুঁড় দিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতার এই দানবকে অনেকেই...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর প্রভাব ফেলছে। দীর্ঘদিন ধরে এই চাপ অব্যাহত থাকলে উদ্বেগ, অনিদ্রা, হজমজনিত সমস্যা ও উচ্চ রক্তচাপের...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে এতিমদের প্রতি সদাচরণ, সম্পদ রক্ষা এবং লালন-পালনের বিষয়ে...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা। নিয়মিত হাঁটা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।...
spot_img