Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

অপ্রয়োজনীয় জিনিস সরালেই ঘর থাকবে গুছানো

সময়ের সঙ্গে সঙ্গে নতুন বাড়িও অল্প সময়ের মধ্যেই নানা ধরনের জিনিসে ভরে যায়। এর সবকিছু যে প্রয়োজনীয়, তা নয়। অনেক সময় ভবিষ্যতে কাজে লাগতে পারে—এই ভাবনায় বা ভুলে যাওয়ার কারণে অপ্রয়োজনীয় জিনিস জমে থাকতে থাকে। ফলে ধীরে ধীরে বাড়ির বিভিন্ন কোণায় ছোটখাটো জিনিসপত্র জমে গিয়ে ঘরদোর অগোছালো হয়ে পড়ে।

তবে একটু সচেতনতা থাকলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়মিত কিছু অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে ঘর পরিষ্কার রাখা সহজ হয় এবং বাসার পরিবেশও থাকে আরামদায়ক। বিশেষজ্ঞদের মতে, অন্তত পাঁচ ধরনের জিনিস ফেলে দিলে ঘরের জায়গা যেমন খালি থাকে, তেমনি পরিচ্ছন্নতাও বজায় থাকে।

অনলাইনে কেনাকাটার কারণে অনেকের ঘরেই বিভিন্ন আকারের বাক্স জমে থাকে। অনেকেই মনে করেন ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে। কিন্তু বাস্তবে এসব বাক্স বেশিরভাগ সময় অযথা জায়গা দখল করে এবং ধুলো জমার ঝুঁকি বাড়ায়। প্রয়োজনীয় তথ্য বা ওয়ারেন্টির স্টিকার থাকলে সেগুলোর ছবি তুলে রেখে বাক্স ফেলে দেওয়া ভালো।

রান্নাঘর বা ফ্রিজে অনেক সময় মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার পড়ে থাকে। নিয়মিত খেয়াল না করলে এসব খাবার জমে যায় এবং রান্নাঘর অগোছালো হয়ে ওঠে। সময়মতো এসব খাবার ফেলে দিলে রান্নাঘর পরিষ্কার রাখা সহজ হয়।

বাজার থেকে কেনা পানির বোতল বা রেস্তোরাঁর খাবারের প্লাস্টিকের কৌটা অনেকেই জমিয়ে রাখেন। কিন্তু এর বেশিরভাগই পরে আর ব্যবহার করা হয় না। তাই প্রয়োজন শেষে এগুলো সরিয়ে ফেলাই ভালো।

এ ছাড়া নিমন্ত্রণপত্র, বিল, পুরোনো টিকিট বা বিভিন্ন কুপন অনেক সময় আলমারি বা দেরাজে জমে থাকে। কাজ শেষ হয়ে গেলে এসব কাগজপত্র রেখে না দিয়ে ফেলে দিলে অযথা জায়গা দখল কমে যায়।

মেয়াদোত্তীর্ণ মেকআপ সামগ্রী, শুকিয়ে যাওয়া নেলপলিশ, পুরোনো লিপস্টিক কিংবা রংচটা গহনাও ঘরের অপ্রয়োজনীয় জিনিসের তালিকায় পড়ে। এসব সরিয়ে ফেললে নতুন জিনিস রাখার জন্যও জায়গা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে ঘরদোর পরিষ্কার ও গোছানো রাখা সহজ হয় এবং বাসার পরিবেশ থাকে আরও আরামদায়ক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...
spot_img

আরও পড়ুন

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...
spot_img