Friday, May 8, 2026
32 C
Dhaka

ঈদকে সামনে রেখে বাংলাদেশে নতুন স্মার্টফোন আনল ভিভো

রমজান ও ঈদকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। তরুণ ব্যবহারকারীদের উৎসবের আনন্দ আরও বাড়াতে বিশেষ নকশা ও শক্তিশালী ব্যাটারি সুবিধা নিয়ে ফোনটি বাজারে আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আবহ ফুটিয়ে তুলতে স্মার্টফোনটি বাংলাদেশে বিশেষ ফেস্টিভ রেড রঙে বাজারজাত করা হয়েছে। ভিভোর মতে, এই রঙটি উৎসবের উষ্ণতা ও আনন্দের প্রতীক এবং বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্বাচন করা হয়েছে।

ব্যবহারকারীদের দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোন ব্যবহারের সুবিধা দিতে এতে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্লু-ভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার পূর্ণ চার্জে প্রায় ১৩ দশমিক ২ ঘণ্টা গেম খেলা, ১৪ ঘণ্টার বেশি নেভিগেশন ব্যবহার এবং প্রায় ২৭ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভো জানিয়েছে, সেহরি থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অনলাইন যোগাযোগ ও বিনোদনের প্রয়োজন বিবেচনায় রেখে ফোনটির নকশা ও প্রযুক্তি সাজানো হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উৎসবমুখী ডিজাইন এবং সংগীতনির্ভর প্রচারণার মাধ্যমে এটি তরুণদের রমজান ও ঈদ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছে কোম্পানিটি।

বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ২৪ হাজার ৯৯৯ টাকা থেকে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভিভোর অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এটি পাওয়া যাচ্ছে।

নতুন ফোনটির প্রচারণায় জনপ্রিয় সংগীতশিল্পী জেফার ও মুজাকে নিয়ে একটি বিশেষ থিম সং তৈরি করেছে ভিভো। গানটি ইতোমধ্যে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যবহারকারীরা এটি ব্যবহার করে সামাজিক মাধ্যমে রিল, নাচের ভিডিও ও বিভিন্ন সৃজনশীল কনটেন্ট তৈরি করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঢেঁড়স রান্নায় আর থাকবে না পিচ্ছিল ভাব, জেনে নিন ৫ কার্যকর কৌশল

পুষ্টিগুণে ভরপুর হলেও ঢেঁড়সের আঠালো বা পিচ্ছিল ভাবের কারণে...

শিক্ষাব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : নুর

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা...

সৌরজগতের প্রান্তে নতুন বিস্ময়, ক্ষুদ্র মহাজাগতিক বস্তুরও মিলল বায়ুমণ্ডল

সৌরজগতের একেবারে প্রান্তবর্তী অঞ্চলে থাকা বরফশীতল মহাজাগতিক বস্তু নিয়েই...

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হবে না : বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির বাস্তবায়নের সময় দেশের...

শাঁখারীকাঠী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী সংকটে উদ্বেগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাত্র...

তালাবদ্ধ ঘরে নারী শ্রমিকের মৃত্যু, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ভাড়া বাসা থেকে বর্ষা আক্তার...

হিজলা গ্রামে হামলায় মুদি দোকানির মৃত্যু, আটক ১

বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক...

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নাজমুলের

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম (২৫) নামের...

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ...

দীর্ঘ ১৪ বছর পর চাঁদপুর হত্যা মামলার রায় ঘোষণা

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে...

চট্টগ্রামে গুলিবর্ষণে যুবক নিহত, শিশুর চোখে গুলি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণের...

ভারী বস্তা চাপা পড়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকায় একটি ফিড কারখানায় দুর্ঘটনায়...

পরিবহন শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

খাগড়াছড়ি সদর উপজেলায় পুকুর থেকে কৃষ্ণ দে (৫২) নামের...

শরীরে ট্যাটু থাকলে নামাজ আদায় হবে কি

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) উল্কি অঙ্কনকারী ও উল্কি...
spot_img

আরও পড়ুন

ঢেঁড়স রান্নায় আর থাকবে না পিচ্ছিল ভাব, জেনে নিন ৫ কার্যকর কৌশল

পুষ্টিগুণে ভরপুর হলেও ঢেঁড়সের আঠালো বা পিচ্ছিল ভাবের কারণে অনেকেই এই সবজি খেতে পছন্দ করেন না। রান্নার সময় সামান্য ভুল হলেই ঢেঁড়সের ভাজি বা...

শিক্ষাব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : নুর

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।...

সৌরজগতের প্রান্তে নতুন বিস্ময়, ক্ষুদ্র মহাজাগতিক বস্তুরও মিলল বায়ুমণ্ডল

সৌরজগতের একেবারে প্রান্তবর্তী অঞ্চলে থাকা বরফশীতল মহাজাগতিক বস্তু নিয়েই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল সীমিত। প্লুটো ছাড়া সেখানে আর কোনো বস্তুর নিজস্ব বায়ুমণ্ডল থাকার প্রমাণ...

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হবে না : বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির বাস্তবায়নের সময় দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা সামনে এলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল...
spot_img