Wednesday, July 8, 2026
29.8 C
Dhaka

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের নতুন মাদারবোর্ড উন্মোচন করেছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই। নতুন প্রজন্মের Intel Core Ultra 200S Plus Series প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যেই এই মাদারবোর্ডগুলো তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেমার, কনটেন্ট নির্মাতা এবং উচ্চক্ষমতার কম্পিউটার ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় রেখে নতুন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। আধুনিক প্রসেসরের ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে উন্নত প্রযুক্তি ও উচ্চগতির সংযোগ সুবিধা এতে যুক্ত করা হয়েছে।

নতুন প্রসেসর সিরিজে সর্বোচ্চ ২৪টি কোরের হাইব্রিড আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। এতে পারফরম্যান্স কোর এবং এফিসিয়েন্সি কোরের সমন্বয় রয়েছে। প্রসেসরগুলো সর্বোচ্চ ৫ দশমিক ৫ গিগাহার্টজ পর্যন্ত ক্লক গতিতে কাজ করতে সক্ষম। আগের প্রজন্মের তুলনায় এতে পারফরম্যান্স কোর ও এফিসিয়েন্সি কোরের গতি বৃদ্ধি, বড় স্মার্ট ক্যাশ এবং উন্নত ব্যান্ডউইথ প্রযুক্তি যুক্ত হওয়ায় গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানানো হয়েছে।

এই সিরিজে Intel Core Ultra 7 270K Plus, Intel Core Ultra 5 250K Plus এবং Intel Core Ultra 5 250KF Plus প্রসেসর অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোতে উন্নত ডিডিআর৫ মেমরি সমর্থন থাকায় দ্রুতগতির ডেটা প্রক্রিয়াকরণ এবং উন্নত সিস্টেম দক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন প্রসেসরের সক্ষমতাকে পূর্ণভাবে কাজে লাগাতে এমএসআই কয়েকটি নতুন মাদারবোর্ড মডেলও উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে MAG Z890 TOMAHAWK WIFI II, PRO Z890-S WIFI6E W এবং B860M GAMING PLUS WIFI6E। এসব মডেলে পিসিআই এক্সপ্রেস ৫.০, থান্ডারবোল্ট ৪ টাইপ-সি, দ্রুতগতির ওয়াই-ফাই প্রযুক্তি, ৫ গিগাবিট ল্যান এবং ডিডিআর৫ মেমরি সমর্থনের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।

পিসি নির্মাণ বা আপগ্রেড প্রক্রিয়াকে সহজ করতে এমএসআই তাদের নিজস্ব ইজি ডিআইওয়াই নকশাও সংযোজন করেছে। এর মাধ্যমে গ্রাফিক্স কার্ড অপসারণ, এম.২ এসএসডি স্থাপন বা ওয়াই-ফাই অ্যান্টেনা সংযোগের মতো কাজগুলো সহজে সম্পন্ন করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্মের প্রসেসর ও উন্নত মাদারবোর্ডের সমন্বয় ভবিষ্যতের ডেস্কটপ কম্পিউটিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, শক্তিশালী এবং কার্যকর করে তুলবে। বিশেষ করে গেমিং, ভিডিও সম্পাদনা এবং ভারী মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য পারফরম্যান্স সুবিধা দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img