Thursday, September 17, 2026
26 C
Dhaka

প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন আজ

ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভরাট হয়ে যাওয়া ও মৃতপ্রায় খালগুলো পুনরুদ্ধার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সরকার মনে করছে, খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে মাছ চাষ, হাঁস পালনসহ খালকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমও সম্প্রসারিত হবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, খাল পুনরুদ্ধারের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, বন্যা ও জলাবদ্ধতার সমস্যা কমবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এতে গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে যাবেন। সেখানে বেলা ১১টা ৪৫ মিনিটে সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে খাল খনন কর্মসূচি ২০২৬ উদ্বোধন করবেন।

পরে দুপুর সাড়ে ১২টায় একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বিকেলে দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন। বিকাল পাঁচটায় দিনাজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ারও কর্মসূচি রয়েছে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। ১৯৭৭ সালে শুরু হওয়া সেই উদ্যোগের আওতায় প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব খালের অনেকগুলোই ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পানির সংকট দেখা দেয়। এসব সমস্যা সমাধানে নতুন করে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এর আগে সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন করেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। শুধু খাল খনন নয়, খালের পাড় সংরক্ষণ, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও এতে অন্তর্ভুক্ত থাকবে।

দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img