Sunday, May 3, 2026
25 C
Dhaka

প্রধানমন্ত্রীর আগমনে প্রস্তুত দিনাজপুর, জোরদার নিরাপত্তা

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম জেলা সফর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিনাজপুরে দলীয় নেতা–কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সঙ্গে তাঁর সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযুক্তকারী জিয়া সেতুর উদ্বোধন করতে দিনাজপুরে এসেছিলেন তিনি।

সফরসূচি অনুযায়ী সোমবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া বিকেল সাড়ে তিনটার দিকে দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে তাঁর নানা-নানি, খালা ও অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল পাঁচটার দিকে শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রোববার (৭ ডিসেম্বর) সকালে দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় মাঠ ঘুরে দেখা যায়, মাঠের দক্ষিণ প্রান্তে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। শতাধিক শ্রমিক সেখানে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। মাঠসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চালানো হচ্ছে। একইভাবে কাহারোল উপজেলার বলরামপুর এলাকাতেও সাজসজ্জা ও পরিচ্ছন্নতার প্রস্তুতি চলছে।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেন, ‘প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তাঁর স্মৃতিবিজড়িত এলাকা দিনাজপুরে আসছেন। দিনাজপুরবাসীসহ আমরা দলীয় নেতা-কর্মীরা খুবই আনন্দিত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন এবং গুরুত্ব বিবেচনায় দিনাজপুর থেকেই কাজটি শুরু হচ্ছে, এটি ভালো লাগার বিষয়।’

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ সদস্যদের সঙ্গে সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয় সভা হয়েছে। এসএসএফের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন...

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া...

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। তিনি বলেন, “সবসময় নিজেদের পছন্দের...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পেছন থেকে...
spot_img