Wednesday, July 22, 2026
26.1 C
Dhaka
No menu items!

ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধ, কুপিয়ে আহত এক ব্যক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত শ্যামল দাস (৫৫) ফতুল্লা শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর এলাকায়।

লিখিত অভিযোগে শ্যামল দাস উল্লেখ করেন, তাঁর এলাকায় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, রোববার সকাল সাড়ে আটটার দিকে অভিযুক্ত মিরাজ ও আরাফাতসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে শ্যামল দাসের বাসার সামনে এসে তাঁকে গালাগাল শুরু করেন। তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে মিরাজ ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় আরাফাত চাপাতি দিয়ে কোপ দিতে গেলে শ্যামল হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত লাগে এবং কেটে যায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড, স্টিলের পাইপ ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। যাওয়ার সময় তাঁরা এ ঘটনায় মামলা করলে শ্যামল দাসকে হত্যার হুমকিও দিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত শ্যামল দাসকে খানপুরের নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img