Saturday, June 20, 2026
27 C
Dhaka

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই নিজেদের সাজ সম্পূর্ণ করতে ব্র্যান্ডের ঘড়ি বা আধুনিক গ্যাজেট কেনার দিকে ঝুঁকছেন।

ঈদ উপলক্ষে প্রতিবছর দেশের শপিংমল ও বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। বেতন বা বোনাসের অর্থ থেকে অনেকেই পরিবারের সদস্যদের জন্য উপহার কিনে থাকেন। আবার কেউ দীর্ঘদিন ধরে সঞ্চয় করা অর্থ দিয়ে নিজের প্রয়োজনীয় কিংবা পছন্দের জিনিস কেনার পরিকল্পনা করেন।

এই সময়টিকে কেন্দ্র করে বিভিন্ন ব্র্যান্ড নতুন পণ্য বাজারে আনে কিংবা বিশেষ মূল্যছাড় ঘোষণা করে। এতে ক্রেতারা তুলনামূলক কম দামে পছন্দের পণ্য কেনার সুযোগ পান। ফলে ঈদের সময়টিকে দেশের অন্যতম বড় কেনাকাটার মৌসুম হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমানে ঘড়ি বা স্মার্টফোন শুধু প্রয়োজনীয় যন্ত্র হিসেবেই নয়, বরং ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। নারী-পুরুষ উভয়ের জন্যই একটি মানানসই ব্র্যান্ডের ঘড়ি পোশাকের সঙ্গে আলাদা সৌন্দর্য যোগ করে। তাই ঈদের দিন নতুন পোশাকের সঙ্গে হাতে একটি আকর্ষণীয় ঘড়ি থাকলে সাজ আরও পরিপূর্ণ হয়ে ওঠে বলে মনে করেন অনেকেই।

অনেকে আবার প্রিয়জনকে ঈদের উপহার হিসেবে স্মার্টফোন বা ঘড়ি দিতে পছন্দ করেন। দেশের বাইরে থেকে অনেকেই আইফোনের নতুন সিরিজ নিয়ে আসেন। আবার দেশের বাজারেও স্যামসাং, নোকিয়া, গুগল পিক্সেল ও ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন স্মার্টফোন পাওয়া যায়।

ঘড়িপ্রেমীদের জন্য দেশেই রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের ঘড়ি বিক্রির প্রতিষ্ঠান। তাদের শোরুমগুলোতে ওয়ারেন্টিসহ বিভিন্ন বাজেটের ঘড়ি পাওয়া যায়। সুইস ব্র্যান্ডের ঘড়ির মধ্যে রাডো, টিসো, লঙ্গিনস, মিডো, সার্টিনা ও বালমেইনের মডেল পাওয়া যায়। আবার জাপানি ব্র্যান্ডের মধ্যে রয়েছে ক্যাসিও, সাইকো ও সিটিজেন।

এ ছাড়া বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ঘড়িও পাওয়া যায়, যেমন ক্রেডেন্স, ওবাকু, রোমানসন, টাইটান, কিউ অ্যান্ড কিউ, বস, টমি হিলফিগার, কেয়ার্নহিল, সিকে, টাইমেক্স, ফসিল, মাইকেল কর্স, মনট্রেক্স, এম্পোরিও আর্মানি, আর্মানি এক্সচেঞ্জ, সেলক্স, পুলিশ, লি কুপার, ড্যানিয়েল ক্লেইন ও সান্তা বারবারা।

এসব ঘড়ির সঙ্গে বিক্রয়োত্তর সেবাও পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাই অনেকেই নিজের শখ পূরণ করতে কিংবা প্রিয়জনকে উপহার দিতে ঈদের মৌসুমে ব্র্যান্ডের ঘড়ি কেনার পরিকল্পনা করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে সেরা মেসি

বিশ্বকাপের শুরুতেই নিজের উপস্থিতি নতুন করে জানান দিলেন লিওনেল...

পারেদেসকে নিয়ে ম্যাচের দিন সিদ্ধান্ত নেবেন স্কালোনি

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০...

অভিবাসী ইস্যুতে আফ্রিকার সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়া

বিশ্বকাপের মাঠে আফ্রিকার দেশগুলোর মধ্যে পারস্পরিক সমর্থনের চিত্র দীর্ঘদিনের...

ম্যাট হেনরির পাঁচ উইকেটে চাপে ইংল্যান্ড

প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে...

ব্যক্তিগত নয়, দলীয় ফুটবলের পরামর্শ অঁরির

বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো শুরু করতে পারেনি পর্তুগাল। টুর্নামেন্টে নবাগত...

মেসিকে সর্বকালের সেরা বললেন লামিনে ইয়ামাল

লিওনেল মেসিকে ঘিরে নতুন করে কিছু প্রমাণ করার আলোচনায়...

ভিএআর পেরিয়ে উল্লাস, দুই গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রযুক্তির এই সময়ে ফুটবলে গোল উদযাপনের মুহূর্তও অনেক সময়...
spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত হয় সবার আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি দশকের পর দশক ধরে আক্রমণাত্মক ফুটবল, কারিগরি দক্ষতা ও...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে একদিন বিশ্রাম নেওয়ার...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া স্কটল্যান্ডকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা এবং প্রথম...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্টে অংশ নেওয়া দলটি এবার...
spot_img