Thursday, July 9, 2026
25.2 C
Dhaka

জাতীয় প্যারেডে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে। ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা মহড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশাল প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজও চলছে।

২৬ মার্চ কুচকাওয়াজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনী প্রধান, মন্ত্রী পরিষদের সদস্যসহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।

শনিবার সকাল ৮টায় প্যারেড গ্রাউন্ডে দেখা গেছে, সেনা, নৌ, বিমান, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, জেল পুলিশ ও বিএনসিসি সদস্যরা মহড়ার জন্য অনুশীলন করছেন। সকাল ৯টার পর কুচকাওয়াজের অধিনায়ক, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক প্যারেড গ্রাউন্ডে আসেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ও ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ঘড়ির কাঁটায় সাড়ে ৯টায় মহড়া শুরু হয়। কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল এস এম আসাদুল হক ডামি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে মঞ্চে এসে পরিদর্শন করেন।

প্রধান কুচকাওয়াজে বীর মুক্তিযোদ্ধারা দুটি খোলা ট্রাকে চড়ে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি, ন্যাশনাল ক্যাডেট কোর, জেল পুলিশ, সম্মিলিত নারী কন্টিনজেন্ট, ডগ স্কোয়াড, অশ্বারোহী দল ও প্যারাট্রুপার কন্টিনজেন্টসহ বিভিন্ন বাহিনীর ইউনিট অংশ নেবে। পদাতিক বাহিনীর সঙ্গে যান্ত্রিক বহরও যুক্ত হবে।

প্যারেড গ্রাউন্ডে পূর্ব পাশে বাঁশের বড় কাঠামো এবং পশ্চিম পাশে বিশাল প্যান্ডেল তৈরি হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অতিথিরা সেখানে বসবেন। এছাড়া সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জার কাজও সম্পন্ন করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...
spot_img

আরও পড়ুন

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা। আর তার সঙ্গে যদি যোগ হয় শাহী ঘরানার মসলার সুবাস, তাহলে খাবারের স্বাদ হয়ে ওঠে...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল তারকাদের জীবনযাপন ও স্বাস্থ্য অভ্যাসও উঠে আসছে। নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড মুখে টেপ লাগিয়ে...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—এআই কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর এ...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন উদ্ভাবন নিয়ে সামনে আসছে। যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত মডেলের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের...
spot_img