Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

ব্যবসায়ীদের স্বেচ্ছায় সরানোর জন্য সময়সীমা ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন জেলা প্রশাসন বাধার মুখে পড়ে অভিযান স্থগিত করেছে। তবে দোকান মালিকদের নিজেদের উদ্যোগে দোকানপাট ও মালামাল সরানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আজ দুপুরে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক খননযন্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযানে যান। এ সময় কয়েকশ নারী ও পুরুষ ব্যবসায়ী প্রশাসনের অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন এবং দোকানের সামনে অবস্থান নেন। প্রশাসন মাইকিং করে দোকান সরিয়ে নিতে বললেও ব্যবসায়ীরা তা মানেননি।

দোকানিরা দাবি করেন, তারা বৈধভাবে ব্যবসা করছেন এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের দোকান উচ্ছেদ করা যাবে না।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে সৈকতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম দিনে সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ৩৩টি দোকান সরানো হয়, দ্বিতীয় দিনে আরও ৮০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ বেলা একটার দিকে তৃতীয় দিনে অভিযানে নামলে ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় দোকানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিকেল চারটার দিকে অভিযান স্থগিত করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে ব্যবসায়ীদের আগামীকাল রোববার সকাল ১০টার মধ্যে নিজের উদ্যোগে দোকান ও স্থাপনা সরানোর জন্য সময়সীমা দেওয়া হয়েছে।

সুগন্ধা পয়েন্টের আচার বিক্রেতা রশিদ আহমদ বলেন, “প্রতিবছর আমরা টাকার বিনিময়ে কার্ড সংগ্রহ করে ব্যবসা করি। ঈদ সামনে রেখে কয়েক লাখ টাকার মালামাল দোকানে রয়েছে। উচ্ছেদ হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ব।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, “ব্যবসায়ীদের অনুরোধে সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে অভিযান পুনরায় চালানো হবে। ইতিমধ্যেই গত দুই দিনে সৈকতের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের...

গণঅভ্যুত্থানের দিনলিপি: ৭ ও ৮ জুলাই, টানা ‘বাংলা ব্লকেডে’ অচল হয়ে পড়ে রাজধানী

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে...
spot_img

আরও পড়ুন

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে স্মরণীয় সাহাবি হজরত আমর ইবনুল আস (রা.)। মক্কার বনু সাহম গোত্রের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের দরজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত মানুষ...
spot_img