Tuesday, June 16, 2026
34.7 C
Dhaka

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদ বাঁচাতে নৌ-শোভাযাত্রা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদ রক্ষার দাবিতে নৌ-শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী, বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী বাঁচান’ স্লোগান নিয়ে শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের সদস্যরা।

হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজার লঞ্চঘাট এলাকায় তিতাস নদে আয়োজিত এই নৌ-শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। নদী রক্ষার দাবিতে নৌকায় করে নদীর বিভিন্ন অংশ ঘুরে তারা জনসচেতনতা তৈরির উদ্যোগ নেন।

গ্রিন ভয়েসের হোমনা উপজেলা শাখার সমন্বয়ক সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং গ্রিন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার সমন্বয়ক মেহেদি হাসানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার সমন্বয়ক জয়দেব ঘোষ, হোমনা উপজেলা শাখার উপদেষ্টা ও সমাজকর্মী মো. শওকত আলী মোল্লা, উপজেলা শাখার উপদেষ্টা মজিবুর রহমান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সমন্বয়ক নিলয় ঘোষ, পরিবেশকর্মী মো. শিশির, মো. সুমন, মো. অন্তু ও বায়োজিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, নদী বাংলাদেশের জীববৈচিত্র্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কিন্তু একসময়ের খরস্রোতা ও প্রাণবন্ত তিতাস নদ বর্তমানে দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে নদটি যথাযথভাবে খনন না হওয়ায় এর নাব্যতা কমে যাচ্ছে এবং নদ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।

তারা আরও বলেন, নদীর তীর দখল করে অনেক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার গৃহস্থালি বর্জ্য, হাটবাজারের আবর্জনা এবং বিভিন্ন নালা বা ড্রেনেজের দূষিত পানি সরাসরি নদে পড়ায় এর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে যাচ্ছে।

কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনের সদস্যরা তিতাস নদীর বিভিন্ন বাঁকে অবস্থান নিয়ে স্লোগান ও বক্তব্যের মাধ্যমে নদী রক্ষায় জনসচেতনতা তৈরির চেষ্টা করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেওয়া পরিবেশকর্মীরা নদ-নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা পরিবেশ সংগঠক মতিন সৈকতের উদ্যোগে মেঘনা, গোমতী, কাঁঠালিয়া, ধনাগোদা, কালাডুমুর, খিরাই ও তিতাসসহ বিভিন্ন নদ-নদী রক্ষার দাবিতে দিনব্যাপী নৌ-শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পরিবার আন্দোলন (বাপা) দাউদকান্দি উপজেলা শাখার সদস্যরা অংশ নেন। পরে নদীতে নৌকার মধ্যেই ইফতারের আয়োজনের মাধ্যমে নৌ-শোভাযাত্রা শেষ করা হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...
spot_img

আরও পড়ুন

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা যায়। তবে আমের মৌসুমে ক্রেতাদের অন্যতম বড় উদ্বেগ হলো ভেজাল, কৃত্রিমভাবে পাকানো কিংবা অপরিপক্ব আম।...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের খেলার পাশাপাশি এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে নতুন এক প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির সহায়তায় অনেকেই...
spot_img