Friday, May 8, 2026
24 C
Dhaka

শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিন মাস কারাভোগের পর সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট–২ থেকে তিনি ছাড়া পান।

মুক্তির পর সাংবাদিক আনিস আলমগীর বলেন, “শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। সমালোচনা করার জন্য আমাকে জেলে দেওয়া হয়েছে। এটা তো বিশাল বাটপারি। সমালোচনা কখনো কি সন্ত্রাস হতে পারে? আমি কি কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছি?”

আনিস আলমগীর আরও জানান, ড. ইউনূসের সমালোচনা করার পরই তাঁকে গ্রেপ্তার করা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এরপর দুদক দিয়ে একটি হয়রানিমূলক মামলা করা হয়। তিনি বলেন, “পুরো তিন মাস জেলে থাকতে হয়েছে। প্রথম এক মাসে অমানবিক নির্যাতন পেয়েছি। একটি রুমে ৩৫ জনের মধ্যে থাকতে হয়েছে। পরবর্তীতে পরিবেশ কিছুটা ভালো হয়েছিল।”

তিনি বর্তমান সরকারকে আইনের শাসন দ্রুত প্রতিষ্ঠার তাগিদ দেন এবং বলেন, “যদি এই ধরনের জুলুম চলতে থাকে, মানুষ তা ভালোভাবে নেবে না। নিরীহ লোকদের ধরে ধরে জেলে রাখা হচ্ছে। শুধু রাজনৈতিক দলের কর্মীদেরই জেল খাটানো হচ্ছে।”

আনিস আলমগীরকে গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ডিবিতে নেওয়া হয়। পরদিন উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়ের হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ গত বুধবার জামিন মঞ্জুর করেন। এ মামলার পাশাপাশি আনিস আলমগীরের বিরুদ্ধে থাকা আরও একটি মামলায়ও তিনি জামিন পেয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলাম ইতিবাচক জীবনদৃষ্টিকে কতটা গুরুত্ব দেয়

মানুষের জীবনে হতাশা, নেতিবাচকতা ও মানসিক সংকীর্ণতা যখন প্রভাব...

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন আনছে রিয়েলমি

প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’...

হজে সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি করা হয় কেন

হজ ও ওমরার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সাফা ও...

জিনসের পকেটে ছোট্ট ধাতব বোতাম কেন থাকে

জিনস প্যান্টের পকেটের কোনায় থাকা ছোট ছোট ধাতব বোতাম...

মানসিক প্রশান্তি পেতে ইসলামের ১০ নির্দেশনা

বিশ্বজুড়ে মানসিক অবসাদ ও বিষণ্নতায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।...

সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বেত্রাশীন গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র...

হাঁপানির লক্ষণ দেখা দিলে যা করবেন

বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের অন্যতম বড় সমস্যা হলো হাঁপানি। প্রতি...

টানা বিক্ষোভে উত্তপ্ত মাইজদী শহর

নবগঠিত নোয়াখালী জেলা, পৌরসভা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি...

শিবগঞ্জ ভেঙে গঠিত হচ্ছে নতুন মোকামতলা উপজেলা

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে...

বর্ষায় চরম ঝুঁকিতে শিক্ষার্থী ও গ্রামবাসীর পারাপার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী নিমাইমারী থেকে মাখনের...

ভাইরাল ভিডিও ঘিরে নোয়াখালীতে চাঞ্চল্য

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মাদরাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আবুল খায়ের...

চুরির সরঞ্জাম ও সিএনজিসহ রায়গঞ্জে আটক ৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ...

সব ধর্ম-বর্ণের নাগরিক অধিকার নিশ্চিতের ওপর জোর এনসিপির

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র...
spot_img

আরও পড়ুন

ইসলাম ইতিবাচক জীবনদৃষ্টিকে কতটা গুরুত্ব দেয়

মানুষের জীবনে হতাশা, নেতিবাচকতা ও মানসিক সংকীর্ণতা যখন প্রভাব বিস্তার করে, তখন তা ধীরে ধীরে তাকে দুর্বলতার দিকে ঠেলে দেয়। ইসলাম এই পরিস্থিতি থেকে...

কোন শিশুরা ভবিষ্যতে বেশি সফল ও সুখী হয়, জানাল হার্ভার্ডের দীর্ঘ গবেষণা

শিশুর ভবিষ্যৎ সফলতা কি শুধু পরীক্ষার ফল বা মেধার ওপর নির্ভর করে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৭৫ বছরের এক গবেষণা বলছে, বিষয়টি এতটা সরল নয়।...

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন আনছে রিয়েলমি

প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। বাজেট সেগমেন্টের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার টাইটান...

হজে সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি করা হয় কেন

হজ ও ওমরার গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে সাতবার যাতায়াত বা ‘সায়ি’ করা। ইসলামের ইতিহাসে হজরত হাজেরা (আ.)-এর ত্যাগ, ধৈর্য...
spot_img