Wednesday, July 22, 2026
27.2 C
Dhaka
No menu items!

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো সম্প্রদায় নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি ও বম জনগোষ্ঠীর শীর্ষ নেতা লালজার লম বম। তিনি বলেন, এই পরিস্থিতিতে বম জনগোষ্ঠীর কোনো পরিবারকে আর উচ্ছেদ হতে দেওয়া হবে না এবং বাস্তবতার মুখোমুখি হয়ে সবাইকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে।

শনিবার (১৪ মার্চ) বান্দরবান জেলা শহরের উপকণ্ঠে অবস্থিত হেব্রনপাড়া প্রতিষ্ঠার ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালজার লম বম একই সঙ্গে বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। সভায় সভাপতিত্ব করেন পাড়ার কারবারি (পাড়াপ্রধান) লাল লিয়ানজল বম। এছাড়া বক্তব্য দেন রেভারেন্ড জার্মান সাইলুক, সাংমুয়ান বম, পাকসিম বম এবং কে রেমা পাংখোয়া। আলোচনায় সাম্প্রতিক বছরগুলোতে বম সম্প্রদায়ের সদস্যদের উচ্ছেদ, গ্রেপ্তার এবং বিভিন্ন সংকটের বিষয়ও উঠে আসে।

সভায় হেব্রনপাড়া ব্যবস্থাপনা কমিটির সভাপতি লালরিং সাং বম পাড়াটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং মৌজার চোয়াবিলপাড়া ও উইপোমপাড়া নামে দুটি সমৃদ্ধ পাড়ায় একসময় তাদের বসবাস ছিল। আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার কারণে ১৯৮০ সালে মাত্র দুই দিনের নোটিশে সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়। এরপর ঘরবাড়ি ও সহায়সম্বল হারিয়ে ৬৪টি পরিবার প্রথমে কচ্ছপতলী এলাকায় খোলা আকাশের নিচে আশ্রয় নেয়।

পরে ১৯৮৬ সালে তারা সর্বস্ব হারানো অবস্থায় হেব্রনপাড়ায় এসে বসতি গড়ে তোলে। শুরুতে জীবিকা নির্বাহের জন্য অনেকেই বান্দরবান শহরে জ্বালানি কাঠ বিক্রি ও দিনমজুরি করতেন। দীর্ঘ সময়ের সংগ্রামের পর বর্তমানে পাড়ার অধিকাংশ পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়েছে। পাড়ার তরুণ-তরুণীদের প্রায় ৬০ শতাংশ উচ্চশিক্ষিত এবং প্রায় ১৪ শতাংশ পরিবারে সরকারি বা বেসরকারি চাকরিজীবী রয়েছেন।

বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজার লম বম বলেন, কিছু বিপথগামী বম যুবকের কারণে ২০২২ সাল থেকে পুরো বম সম্প্রদায় গুরুতর সংকটে পড়েছে। তিনি বলেন, সমাজের ভেতর থেকেও কেউ কেউ সত্য গোপন করে ওই তরুণদের প্রশ্রয় দিয়েছেন। এখন সময় বদলেছে, তাই সত্য গোপন না করে বাস্তবতার মুখোমুখি হয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বম সোশ্যাল কাউন্সিল প্রত্যেকটি পাড়ায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে এবং কোনো বম পরিবারকে আর উচ্ছেদ হতে দেওয়া হবে না।

উল্লেখ্য, কয়েক বছর আগে বম সম্প্রদায়ের কিছু যুবক কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গঠন করে। সমতলের উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ২০২২ সালের অক্টোবর থেকে নিরাপত্তা বাহিনী সংগঠনটির বিরুদ্ধে অভিযান শুরু করে।

অভিযান চলাকালে ২০২৪ সালের এপ্রিলে রুমা ও থানচি এলাকায় ব্যাংক ডাকাতি এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনা ঘটে, যার সঙ্গে কেএনএফ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর চলমান অভিযানের প্রেক্ষাপটে বম জনগোষ্ঠীর ১৯৭ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে এখনো ৯ জন নারীসহ মোট ৯০ জন কারাগারে বন্দী রয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img