Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন মহানগরীর মালদা কলোনি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম পারুল বেগম। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। সাব্বির বিবাহিত ছিলেন এবং তার দুই সন্তান রয়েছে। তার ছেলের বয়স পাঁচ বছর এবং মেয়ের বয়স তিন বছর।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় সাব্বির তার বড় ভাই শাকিল আহমেদের সঙ্গে একই ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় পাটা তোলার কাজ করতে গিয়ে হঠাৎ পা পিছলে তিনি পাশের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাব্বিরের বাবা জানান, সকালে তিনি ছেলের কর্মস্থলে এসে কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরে যান। কিছু সময় পর খবর পান তার ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।

ভবনের মালিক ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে খবর পান যে তার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছে। তিনি দাবি করেন, কাজের সময় শ্রমিকদের সেফটি গার্ড ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে তাদের সঙ্গে চুক্তিও করা হয়েছিল।

চন্দ্রিমা থানার উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে জানা গেছে ছাদ থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য...

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির...

গ্যাস সংকটে বাড়ছে ইন্ডাকশন চুলার ব্যবহার

রান্নার গ্যাসের সংকট বাড়তে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে...

মাদক তরুণসমাজকে ধ্বংস করছে, সতর্ক করলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের...

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম...

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের...

ডিজেল সংকটে নড়াইলে সেচ ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক

নড়াইলে জ্বালানি তেলের সংকটে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না...

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো...

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ঘটনায় ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক সাংবাদিককে...
spot_img

আরও পড়ুন

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা ও শাশুড়ি গতকাল শুক্রবার কয়রায় দাফন করা হয়। আজ শনিবার দুপুরে নিহত জামাতা আহাদুর রহমানের...

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিএনপি পূর্বে ঘোষণা দিয়েছিল যে...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিশু ও মানসিকভাবে...

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা তিনটার দিকে জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ...
spot_img