Tuesday, June 30, 2026
27.1 C
Dhaka

রমজানের শেষে কেন ফিতরা দেওয়া হয়

সদকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। ‘সদকা’ অর্থ দান এবং ‘ফিতর’ অর্থ রোজা ভঙ্গ করা। সাধারণ অর্থে রমজান মাসে এক মাস রোজা পালনের পর গরিব ও অভাবী মানুষের মধ্যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা তার সমমূল্য অর্থ বিতরণ করাকেই সদকাতুল ফিতর বলা হয়।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এই দানকে ওয়াজিব করা হয়েছে। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পরপরই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দেন।

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন,
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদকাতুল ফিতর আবশ্যক করেছেন। এর পরিমাণ হলো, এক সা জব বা এক সা খেজুর। ছোট-বড়, স্বাধীন-পরাধীন ও নারী-পুরুষ সবার ওপরই এটি ওয়াজিব। (বুখারি, হাদিস: ১৫১২)

ইসলামি শিক্ষায় বলা হয়, রমজান মাসে রোজা পালনের সময় মানুষের অনেক ভুল-ত্রুটি হয়ে যেতে পারে। সেই ত্রুটির ক্ষতিপূরণ এবং রোজাকে পবিত্র করার উদ্দেশ্যেও সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন,
রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর অবধারিত করেছেন অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে রমজানের রোজাকে পবিত্র করার জন্য এবং গরিব-মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। (আবু দাউদ, হাদিস: ১৬০৯)

সদকাতুল ফিতরের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ। অর্থাৎ যার কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা কিংবা তার সমমূল্যের নগদ অর্থ বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে এবং তা ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় বিদ্যমান থাকে, তার ওপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে। যিনি এ ইবাদতের জন্য দায়িত্বশীল, তিনি নিজের পক্ষের পাশাপাশি নিজের অধীন পরিবারের সদস্যদের পক্ষ থেকেও ফিতরা আদায় করবেন।

ফিতরার পরিমাণ নির্ধারণে সাধারণত পাঁচটি খাদ্যপণ্য বিবেচনায় নেওয়া হয়। এগুলো হলো আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির। শরিয়তের বিধান অনুযায়ী খেজুর, পনির, যব ও কিশমিশের ক্ষেত্রে এক সা এবং গমের ক্ষেত্রে অর্ধ সা পরিমাণ ফিতরা আদায় করা হয়। পরিমাপ অনুযায়ী এক সা প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম এবং অর্ধ সা প্রায় ১ কেজি ৬৫০ গ্রাম।

এই খাদ্যপণ্যের যেকোনো একটি দিয়ে অথবা তার সমমূল্য অর্থ দিয়েও ফিতরা আদায় করা যায়। অনেক আলেমের মতে, নিজের সামর্থ্য অনুযায়ী অপেক্ষাকৃত মূল্যবান খাদ্যপণ্য ধরে ফিতরা আদায় করা উত্তম, যাতে দরিদ্র মানুষের প্রয়োজন আরও ভালোভাবে পূরণ হয়।

সদকাতুল ফিতর আদায়ের উত্তম সময় হলো ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে। তবে রমজান মাস চলাকালীন সময়েও আগেভাগে এটি আদায় করা যায়। ইসলামি বিধান অনুযায়ী যারা জাকাত পাওয়ার উপযুক্ত, তারাই ফিতরা পাওয়ার ক্ষেত্রেও উপযুক্ত বিবেচিত হন।

চলতি বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করেছে ২ হাজার ৮শ পাঁচ টাকা এবং সর্বনিম্ন ১শ দশ টাকা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের...

সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায়...
spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআন ও হাদিসে সময়ের যথাযথ ব্যবহার, কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইবাদতের মাধ্যমে জীবনকে সুশৃঙ্খল...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। ইসলাম প্রকৃতি ও পরিবেশকে আল্লাহর সৃষ্টি হিসেবে মর্যাদা দিয়েছে এবং পৃথিবীর ভারসাম্য...
spot_img