Friday, June 5, 2026
37.7 C
Dhaka

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশে ইলেকট্রিক বাইক বা ই-বাইক এবং ই-স্কুটারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। কম খরচে চলাচল করা যায় এবং পরিবেশের ক্ষতিও তুলনামূলক কম হওয়ায় শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী অনেকেই এখন তেলচালিত মোটরসাইকেলের বিকল্প হিসেবে ই-বাইক ও ই-স্কুটার ব্যবহার করছেন।

দেশের বাজারে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের একাধিক মডেলের ই-বাইক ও ই-স্কুটার পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম শুরু হচ্ছে প্রায় ৪৯ হাজার টাকা থেকে। সাশ্রয়ী দামের মডেলগুলোর মধ্যে রয়েছে রাইডু লিফ ব্ল্যাক ই-বাইক ও রিভো এ০৪। রাইডু লিফ ব্ল্যাক ই-বাইকটিতে ৫০০ ওয়াটের মোটর ও ৪৮ ভোল্টের গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তিনটি গিয়ার মোডের এই বাইক একবার পূর্ণ চার্জে প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ চলতে পারে এবং ১৫০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম। অন্যদিকে রিভো এ০৪ মডেলের ই-বাইকটিতে ৩৫০ ওয়াটের মোটর রয়েছে এবং এটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

মাঝারি দামের মডেলের মধ্যে রয়েছে রাইডু ব্লেজ-হোয়াইট ইলেকট্রিক স্কুটার, ওয়ালটনের তাকিওন লিও, আকিজ পঙ্খিরাজ ও রিভো এ১১। রাইডু ব্লেজ স্কুটারটিতে ১০০০ ওয়াটের মোটর এবং ৬০ ভোল্টের গ্রাফিন ব্যাটারি রয়েছে। এতে ৩৯ লিটার স্টোরেজ, রিভার্স গিয়ার, অ্যান্টিথেফট অ্যালার্ম ও অটোমেটিক মোটর লকের মতো সুবিধা দেওয়া হয়েছে। ওয়ালটনের তাকিওন লিও মডেলের ই-বাইকটি ৬ থেকে ৮ ঘণ্টা চার্জে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং বাংলাদেশের রাস্তার উপযোগী গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় ব্যবহারকারীদের কাছে এটি বেশ জনপ্রিয়।

আকিজ পঙ্খিরাজ মডেলের ই-বাইকটিতে ১০০০ ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি অপশন হিসেবে ভিআরএলএ বা লিথিয়াম ব্যবহারের সুযোগ রয়েছে। ব্যাটারির ধরন অনুযায়ী একবার চার্জে প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে এই বাইকটি। শহরের ব্যস্ত রাস্তায় চলাচলের জন্য রিভো এ১১ মডেলের ই-বাইকটিও ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত। এতে ১০ ইঞ্চি টিউবলেস টায়ার ও হাইড্রোলিক শক অ্যাবজর্ভার ব্যবহৃত হয়েছে।

এ ছাড়া বাজারে ইভেকো এএস ১, সিনট্যাক্স লিমা, ইভেকো এএস-১২, আকিজ দুরন্ত, ইয়াদিয়া রুইবিন, সিনট্যাক্স রায়ো এবং ইয়াদিয়া এম৬ মডেলের আধুনিক ই-স্কুটারও পাওয়া যাচ্ছে। এসব স্কুটারে সাধারণত ১০০০ থেকে ১২০০ ওয়াট পর্যন্ত মোটর ব্যবহার করা হয়েছে এবং বেশিরভাগ মডেল একবার পূর্ণ চার্জে ৬০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

উচ্চ ক্ষমতাসম্পন্ন স্কুটারের মধ্যে রয়েছে টেলজি ফনিক্স এফ৭৩, টেলজি লিওপার্ড এফ৭২ এবং রিভো ই৫২। টেলজি লিওপার্ড এফ৭২ মডেলের স্কুটারটিতে ৩০০০ ওয়াটের মোটর ও ৯৬ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে প্রায় ১৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। অন্যদিকে রিভো ই৫২ মডেলের স্কুটারটি ঘণ্টায় প্রায় ৭৭ কিলোমিটার গতিতে চলতে পারে এবং ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম।

বাংলাদেশে ই-বাইক ও ই-স্কুটার কেনার জন্য এখন আগের মতো বেগ পেতে হয় না। ওয়ালটন, আকিজ মটরস, রানার ইয়াদিয়া ও টেইলজির মতো প্রতিষ্ঠানের শোরুম ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রয়েছে। রাজধানীর তেজগাঁও, মিরপুর, রামপুরা ও বংশাল এলাকায় ই-বাইকের বড় বাজার গড়ে উঠেছে। পাশাপাশি রিভো ও ইভেকোর মতো প্রতিষ্ঠান ডিলার নেটওয়ার্ক ও অনলাইন বিক্রির মাধ্যমেও এসব যানবাহন সরবরাহ করছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img