Monday, September 7, 2026
28 C
Dhaka

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে কী হবে

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে সম্পদের পবিত্রতা ও সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি। ইসলামী শিক্ষায় বলা হয়, জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয় এবং সমাজে দরিদ্রদের সহায়তার মাধ্যমে সম্পদে বরকত বৃদ্ধি পায়।

ইসলামী শিক্ষাবিদদের মতে, পবিত্র কোরআনে নামাজের মতো জাকাতের গুরুত্বও বহুবার উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোরআনে জাকাত সংক্রান্ত নির্দেশনা প্রায় ৮২ বার এসেছে। এর মধ্যে ‘জাকাত’ শব্দ ৩০ বার, ‘ইনফাক’ ৪৩ বার এবং ‘সদকা’ শব্দ ৯ বার উল্লেখ করা হয়েছে।

ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে শরিয়তে নির্ধারিত পরিমাণ সম্পদের একটি অংশ কোরআনে বর্ণিত আট শ্রেণির মানুষের মধ্যে দান করাকে জাকাত বলা হয়। এই শ্রেণির মধ্যে রয়েছে দরিদ্র, মিসকিন, জাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি, ঋণগ্রস্ত, মুসাফিরসহ আরও কয়েকটি শ্রেণি।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,
নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। (সুরা তওবা, আয়াত: ৬০)

অনেকেই জানতে চান, শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যায় কি না। ইসলামী চিন্তাবিদদের মতে, শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত প্রদান করলে শরিয়তের দৃষ্টিতে জাকাত আদায় হয়ে যায়। তবে জাকাতের মূল উদ্দেশ্য পূরণ নাও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জাকাতের লক্ষ্য হচ্ছে দরিদ্র মানুষকে এমনভাবে সহায়তা করা যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ইসলামের স্বর্ণযুগে এমন নজির ছিল যে, জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ত। কারণ অনেক সময় জাকাত এমনভাবে দেওয়া হতো যাতে একজন ব্যক্তি পরবর্তী বছর থেকেই জাকাত গ্রহণের পরিবর্তে দাতা হিসেবে ভূমিকা রাখতে পারেন।

বর্তমানে কিছু ক্ষেত্রে দেখা যায়, জাকাতের নামে নিম্নমানের শাড়ি বা লুঙ্গি বিতরণ করা হয়। অনেক আলেম মনে করেন, এ ধরনের কার্যক্রম কখনো কখনো লোক দেখানো আমলে পরিণত হতে পারে, যা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img