Saturday, March 14, 2026
27.4 C
Dhaka

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন। তবে অজান্তেই অনেক ব্যবহারকারী এমন কিছু ভুল করেন, যার ফলে স্থায়ীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

প্রথমত, অনেকেই দ্রুত জনপ্রিয়তা বাড়ানোর আশায় ফেক ফলোয়ার কেনেন বা বট ও থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করেন। কিন্তু ইনস্টাগ্রামের নীতিমালা অনুযায়ী এই ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজ ধরা পড়লে প্রথমে রিচ কমে যায় এবং পরে সাময়িক নিষেধাজ্ঞা জারি হতে পারে। পরিস্থিতি অব্যাহত থাকলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঝুঁকিও থাকে।

দ্বিতীয়ত, অন্যের ছবি, ভিডিও, গান বা রিল অনুমতি ছাড়া শেয়ার করা গুরুতর কপিরাইট লঙ্ঘনের শামিল। মূল নির্মাতা অভিযোগ করলে ইনস্টাগ্রাম সাধারণত সেই পোস্ট সরিয়ে দেয় এবং ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠায়। একই ভুল বারবার করলে প্ল্যাটফর্মটি স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে দিতে পারে।

তৃতীয়ত, কিছু হ্যাশট্যাগ প্ল্যাটফর্মটির নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ বা সীমাবদ্ধ। অনুপযুক্ত কনটেন্ট বা অপব্যবহারের কারণে এগুলোকে ব্লক করা হয়েছে। এসব হ্যাশট্যাগ ব্যবহার করলে অ্যাকাউন্টের ওপর নজরদারি বাড়তে পারে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

চতুর্থত, হেট স্পিচ, আপত্তিকর বা অশ্লীল কনটেন্ট শেয়ার করা নিয়েও ইনস্টাগ্রাম খুবই কঠোর। এমন কনটেন্ট পোস্ট করলে তা দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বারবার এমন ঘটনা ঘটলে স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

এ ছাড়া অল্প সময়ে অতিরিক্ত কমেন্ট করা, একই মন্তব্য বারবার লেখা, অতিরিক্ত ডিএম পাঠানো বা দ্রুত অনেক পোস্টে লাইক দেওয়ার মতো আচরণকে ইনস্টাগ্রাম স্প্যাম কার্যক্রম হিসেবে বিবেচনা করে। দীর্ঘ সময় এ ধরনের আচরণ চলতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ইনস্টাগ্রাম ব্যবহারের সময় প্ল্যাটফর্মের নীতিমালা মেনে চলা এবং কী শেয়ার করা হচ্ছে সে বিষয়ে সচেতন থাকা জরুরি। অন্যথায় ছোট ভুল থেকেই বড় ধরনের সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ...

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি...

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক...

সুরা কদর পাঠ ও অর্থের তাৎপর্য

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের...

আইসক্রিম খাওয়া ও ডায়াবেটিস ঝুঁকি নিয়ে গবেষণায় নতুন প্রশ্ন

গরমের দিনে স্বস্তি পেতে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন।...

কৃত্রিম মৌল লরেনসিয়াম: বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল

পর্যায় সারণির ১০৩ নম্বর মৌল লরেনসিয়াম বিজ্ঞানের ইতিহাসে বিশেষ...

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...
spot_img

আরও পড়ুন

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বল্প সময়ের জন্য হওয়া...

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল...

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম মোল্টবুক কিনেছে মেটা। চুক্তি অনুযায়ী মোল্টবুকের সকল কর্মী মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দেবেন।...

সুরা কদর পাঠ ও অর্থের তাৎপর্য

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পায় শবে কদরের কারণে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতেই মহান...
spot_img