Tuesday, May 5, 2026
25 C
Dhaka

ইউটিউব দেখে জাল নোট তৈরি, ফেনীতে যুবক আটক

ফেনীতে বিপুল পরিমাণ জাল নোট ও তা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, উচ্চশিক্ষিত ওই যুবক ইউটিউব দেখে জাল টাকা তৈরির কৌশল শিখেছিল। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা করেছিল সে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলার শহরতলীর রানীরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক আহম্মেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার মৃত মো. আলী আহাম্মদ ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রানীরহাট বাজারে জাল টাকাসহ তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০০, ১০০ ও ২০ টাকার নোটসহ মোট ৫ হাজার ৬২০টি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানান, দাগনভূঞা উপজেলার কোরাইশমুন্সী বাজারে একটি কম্পিউটার দোকানের আড়ালে তিনি জাল টাকা তৈরি করতেন। ঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মার্কেটিং বিষয়ে অনার্স শেষ করার পর গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেন তিনি। পরে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইট দেখে জাল নোট তৈরির কৌশল শিখে নেন।

অল্প সময়ের মধ্যে বেশি লাভের আশায় তিনি এই অপরাধে জড়িয়ে পড়েন এবং ঈদকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছাড়ার পরিকল্পনা করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ছাপানো ও আংশিক ছাপানো জাল নোট উদ্ধার করা হয়।

এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ইপসন মাল্টি কালার প্রিন্টার, ডেল মনিটর, গিগাসোনিক প্রসেসর, পেনড্রাইভ, এ–ফোর কাগজ, ফটো পেপার, কাটার, স্কেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...

১৬ মে অনুষ্ঠিত হবে জাতীয় এআই অলিম্পিয়াড

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে...

হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল

শহী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন...

ইসলামে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব

মানুষ ও প্রকৃতির সম্পর্ককে ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।...

শাপলা চত্বর ঘটনার বিচার দাবি শায়খ আহমাদুল্লাহর

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার...

নিয়মিত চোখ পরীক্ষা না করলে বাড়তে পারে জটিলতা

চোখে দৃশ্যমান কোনো সমস্যা না থাকলে অনেকেই পরীক্ষা করানোর...

বেনাপোল বন্দরে যন্ত্র সংকটে ব্যাহত আমদানি-রফতানি কার্যক্রম

যশোরের বেনাপোল স্থলবন্দরে ক্রেন ও ফর্কলিফটের ঘাটতির কারণে আমদানি-রফতানি...

সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী কী, কীভাবে কাজ করে

ফেসবুক, ইউটিউব বা এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘বট...

সরকারি ভবনে প্রতিবন্ধীদের চলাচলে র‌্যাম্প স্থাপন নিয়ে হাইকোর্টের রুল

প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারি প্রতিষ্ঠানে র‌্যাম্প স্থাপনের...

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে ট্রেনের...

যে বন্ধুত্ব শেষ পর্যন্ত আফসোসের কারণ হতে পারে

মানুষের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে ভুল বন্ধুর...

পড়াশোনা শেষে কেন বাড়ছে হতাশা

বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর হঠাৎ করে জীবনে শূন্যতা ও...

ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত পরিবার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ব্লাড ক্যানসারে আক্রান্ত পাঁচ বছর বয়সী...
spot_img

আরও পড়ুন

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা। নিয়মিত হাঁটা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার মাধ্যমে সঠিক পথে ফিরে আসার সুযোগ রয়েছে। পবিত্র কোরআনে তওবার গুরুত্ব ও আল্লাহর অসীম ক্ষমাশীলতার...

১৬ মে অনুষ্ঠিত হবে জাতীয় এআই অলিম্পিয়াড

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়াতে আগামী ১৬ মে জাতীয় এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি...

হাদি হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩ বার পেছাল

শহী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে...
spot_img